• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নাবিস্কোর বিস্কুটে প্যাকেটে ওজনের কারসাজি, ১৭৫ গ্রামের প্যাকেটে ১৪৪ গ্রাম! বরিশালে অনুমোদন ছাড়াই চলছে ‘সাউথ ইবনে সিনা’ ডায়াগনস্টিক অনুমোদন ছাড়াই এসিআরের নম্বর পরিবর্তন, ৬ কর্মকর্তার শাস্তি বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার বরিশালে ইয়াবাসহ কলেজ কর্মচারীকে আটক করলো স্থানীয়রা, অতঃপর বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় বিসিসির অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে বরিশালের আইনশৃঙ্খলা আরও উন্নত করা সম্ভব: ডিআইজি জুলফিকার বরিশালে এক মাসের মধ্যেই স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার, উঠেছে নানা অভিযোগ দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, অভিযানে কেমিস্ট গ্রেপ্তার বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার

নিজেস্ব প্রতিবেদক / ২১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালে টিসিবির পণ্যের মান নিয়ে অভিযোগ, বিপাকে ৫০০ ডিলার | Barisal Sangbad

বরিশাল সংবাদ ডেস্ক: কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা থাকলেও বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা কিছু পণ্যের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ফ্যামিলি কার্ডের গ্রাহকদের চাল, ডাল ও তেলের সঙ্গে গুঁড়া সাবান, বল সাবান ও গায়ে দেওয়ার সাবান নেওয়ার ক্ষেত্রে চাপ দেওয়ার অভিযোগ করেছেন গ্রাহক ও ডিলাররা।

তাদের দাবি, টিসিবির সরবরাহ করা এসব পণ্যের কিছু নিম্নমানের হওয়ায় গ্রাহকদের মধ্যে ব্যাপক অনাগ্রহ তৈরি হয়েছে। ফলে পণ্য বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন বরিশাল বিভাগ ও নগর এলাকার প্রায় ৫০০ ডিলার।

‘সাবানে ফেনা হয় না, পরিষ্কারও হয় না’

বরিশাল নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা মুক্তা সুলতানা বলেন, ফ্যামিলি কার্ডে দেওয়া ‘সাফ’ গুঁড়া সাবানের ঘ্রাণ ভালো হলেও এতে ফেনা হয় না। কাপড়ও ঠিকমতো পরিষ্কার হয় না।

নবগ্রাম রোডের হাসি বেগমের অভিযোগ, একই কোম্পানির বল সাবান দিয়ে হাঁড়িপাতিলের কালি ও থালাবাসনের ময়লা পরিষ্কার করা যায় না। বরং এটি ব্যবহারের পর হাতের চামড়ায় সমস্যা হচ্ছে বলে দাবি করেন তিনি।

টিসিবির সরবরাহ করা ‘ফ্যামিলি’ পাম অয়েল নিয়েও অভিযোগ রয়েছে গ্রাহকদের। তাদের দাবি, দীর্ঘদিন ঘরে রাখলে তেল জমাট বেঁধে যায়। রান্নার পর খাবারের ওপর চর্বির মতো আস্তরণ পড়ে এবং তেল আলাদা হয়ে ভেসে ওঠে।

তবে এসব অভিযোগের বিষয়ে কোনো স্বতন্ত্র মান পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

প্যাকেজে সাবান নেওয়া নিয়ে আপত্তি

ডিলারদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে টিসিবির পণ্যের তালিকায় জামাকাপড় ধোয়ার গুঁড়া সাবান, গায়ে দেওয়ার সাবান ও থালাবাসন পরিষ্কারের বল সাবান যুক্ত করা হয়।

নির্ধারিত প্যাকেজে চাল, ডাল, তেল ও চিনির সঙ্গে এসব পণ্য নেওয়ার ব্যবস্থা করা হয়। ফ্যামিলি কার্ডের গ্রাহকদের কিউআর কোড স্ক্যান করে টাকা পরিশোধের পর পণ্য নেওয়ার কথা।

তবে গ্রাহকদের অনাগ্রহের কারণে এসব পণ্য নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

টিসিবির চিঠিতে ‘বাধ্য না করার’ নির্দেশ

গত ১২ জুলাইয়ের এক চিঠিতে টিসিবি জানায়, গ্রাহকদের সাবান বা গুঁড়া সাবান নিতে বাধ্য করা যাবে না। কোনো পণ্য অবিক্রীত থাকলে পরবর্তী মাসে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

তবে ডিলারদের প্রশ্ন, বাজারে পরিচিত নয় এমন পণ্য ফ্যামিলি কার্ডের গ্রাহকরাই যেখানে নিতে চাইছেন না, সেখানে পরবর্তী সময়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এসব পণ্য বিক্রি করা কতটা সম্ভব?

বরিশাল নগরীর এক ডিলার বলেন, এসব পণ্যের সঙ্গে বাজারে প্রচলিত পণ্যের দামেরও খুব বেশি পার্থক্য নেই। ফলে গ্রাহকদের কাছে এসব পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়েছে।

তার দাবি, নতুন নির্দেশনার পর ডিলারদের দোকানে বিপুল পরিমাণ পণ্য পড়ে আছে। এসব পণ্য টিসিবি ফেরতও নিচ্ছে না। অনেক পণ্যের গায়ে বিক্রয়মূল্যও উল্লেখ নেই বলে অভিযোগ করেন তিনি।

দুই মাস ধরে চাল নেই, নিয়মিত আসছে সাবান-তেল

ডিলারদের অভিযোগ, প্রায় দুই মাস ধরে গ্রাহকদের চাল দেওয়া হচ্ছে না। তবে নিয়মিতভাবে পাম অয়েল, ডিটারজেন্ট পাউডার ও বল সাবান সরবরাহ করা হচ্ছে।

এসব পণ্য না নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বার্তা পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন ডিলার।

‘টিসিবি নিম্নমানের পণ্য দেয় না’

অভিযোগ অস্বীকার করেছেন টিসিবির বরিশাল আঞ্চলিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, নতুন চালানে হুইল পাউডার ও চাকা বল সাবান দেওয়া হচ্ছে। চালের বিষয়টি খাদ্য মন্ত্রণালয় দেখায় বলে এ বিষয়ে তিনি মন্তব্য করতে পারেননি।

ডিলারদের কাছে থাকা পণ্যের মান নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিসিবি কখনো নিম্নমানের কোনো পণ্য গ্রাহকদের দেয় না। সঠিক নিয়মে মান যাচাইয়ের পরই তা কেনা হয়।’

তার দাবি, আগের চালানে আসা সাফ ডিটারজেন্ট পাউডার, সাফ বল সাবান কিংবা ফ্যামিলি পাম অয়েল নিম্নমানের নয়।

অবিক্রীত পণ্য টিসিবি ফেরত নেবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেরত নেওয়ার সুযোগ নেই। নির্দেশনা অনুযায়ী, গ্রাহকদের অনাগ্রহের কারণে কোনো পণ্য অবিক্রীত থাকলে এক মাস পর ডিলাররা দোকানে রেখে তা বিক্রি করে টাকা উঠিয়ে নিতে পারবেন।

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/