২৩ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৫
শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন প্রথমবার নাগরিক মতামত নিয়ে বাজেট করছে বরিশাল সিটি কর্পোরেশন বরিশালে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত স্বামীর বাড়িতে তরুণীর অনশন হারানো বিজ্ঞপ্তি বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো মসজিদের ইমাম বরিশালে মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট গাড়িভর্তি টাকা নিয়ে পালান সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বরিশালের গৌরনদীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাতটি শিয়াল হত্যার ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ আদালতের নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হলেন সাংবাদিক শাহিন হাসান বরিশাল বিভাগে আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বরিশাল কাগাশুরা বাজারে ডাকাতির অভিযোগে আটক ঘটনায় কাউনিয়া থানা পুলিশ কি প্রশ্নবিদ্ধ? বরিশালে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View
বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন

বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার মামলার প্রধান আসামি হারুন সরদারকে (৫৫) প্রায় এক মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি তাবলিগ জামাতের সঙ্গে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত কৌশল অবলম্বন করে নোয়াখালী থেকে তাকে আটক করে পুলিশ।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ জুন দুপুরে মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামের একটি মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাই নজরুল সরদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান হারুন সরদার। এ সময় তার সহযোগীরাও হামলায় অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত নজরুল সরদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী নাজমিন নাহার বাদী হয়ে হারুন সরদারসহ আটজনকে আসামি করে কাজীরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই হারুন আত্মগোপনে চলে যান।

তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার এড়াতে তিনি তাবলিগ জামাতের একটি দলের সঙ্গে বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে পুলিশ সদস্যরা ছদ্মবেশে ওই তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হন। পরে মঙ্গলবার (২১ জুলাই) রাতে নোয়াখালীর একটি মসজিদ থেকে হারুন সরদারকে গ্রেপ্তার করা হয়।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, “আসামিকে গ্রেপ্তারে বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo