২৩ জুলাই, ২০২৬ সকাল ৮:২০
শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন প্রথমবার নাগরিক মতামত নিয়ে বাজেট করছে বরিশাল সিটি কর্পোরেশন বরিশালে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কথিত স্বামীর বাড়িতে তরুণীর অনশন হারানো বিজ্ঞপ্তি বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো মসজিদের ইমাম বরিশালে মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট গাড়িভর্তি টাকা নিয়ে পালান সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বরিশালের গৌরনদীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাতটি শিয়াল হত্যার ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ আদালতের নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হলেন সাংবাদিক শাহিন হাসান বরিশাল বিভাগে আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বরিশাল কাগাশুরা বাজারে ডাকাতির অভিযোগে আটক ঘটনায় কাউনিয়া থানা পুলিশ কি প্রশ্নবিদ্ধ? বরিশালে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

প্রথমবার নাগরিক মতামত নিয়ে বাজেট করছে বরিশাল সিটি কর্পোরেশন

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে নগরবাসীর মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে “নাগরিক ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সভায় বক্তারা বলেন, বিসিসি প্রতিষ্ঠার পর থেকে কোনো মেয়র বা প্রশাসন বাজেট প্রণয়নের আগে সাধারণ নাগরিকদের মতামত নেওয়ার উদ্যোগ নেয়নি। এবারই প্রথম নগরবাসী সরাসরি তাদের প্রত্যাশা, সমস্যা ও পরামর্শ তুলে ধরার সুযোগ পেয়েছেন।

অংশগ্রহণকারীরা সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. লোকমান হাকিম, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, সচিব রুম্পা শিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা।

এছাড়া রাজনৈতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, এ করিম আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রেজা মো. নুরুল হক, ড্যাব বরিশাল জেলা সভাপতি ডা. কবিরুজ্জামান, পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, শেবাচিমের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদার, মীর জাহিদুল কবির, আ ন ম সাইফুল আহসান আজিম, মো. ইউনূস মিয়া, হুমায়ুন কবির, মাইনুল ইসলাম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম ও মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, নাসিমুল কবিরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী। এছাড়াও বিসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা, পেশাজীবী, বুদ্ধিজীবী ও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় সমাপনী বক্তব্যে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর উত্থাপিত মতামত, পরামর্শ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২০২৬–২৭ অর্থবছরের জন্য একটি বাস্তবমুখী, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়ন করা হবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo