ঢাকা 10:30 am, Friday, 18 September 2026
[gtranslate]

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বিএনপির আনন্দ র‍্যালিতে মুখর গোটা দক্ষিণাঞ্চল

  • Reporter Name
  • Update Time : 02:26:41 am, Monday, 13 July 2026
  • 157 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত বরিশাল

প্রধানমন্ত্রী  তারেক রহমানের সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে বরিশাল নগরী

দিনভর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একের পর এক আনন্দ মিছিল, শুভেচ্ছা র‍্যালি ও গণসমাবেশে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। দলীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

রোববার (১২ জুলাই) সকালে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীতে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

একই দিন সকালে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে আরেকটি আনন্দ মিছিল বের হয়। এছাড়া বরিশাল জেলা আইনজীবী ফোরাম এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিনের নেতৃত্বেও পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে একটি বিশাল শুভেচ্ছা র‍্যালি বের হয়। র‍্যালিটি সোহেল চত্বর থেকে শুরু হয়ে লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমি সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা, ভালোবাসা ও সম্মান প্রকাশ করেছেন, বরিশালের উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেওয়া হবে।

তিনি বলেন, বরিশালের জলাবদ্ধতা দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তার এই সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করবে এবং বরিশালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে নতুন দিগন্তের সূচনা করবে।

দিনভর অনুষ্ঠিত বিভিন্ন আনন্দ মিছিল ও শুভেচ্ছা র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বরিশাল যেন পরিণত হয় মিছিলের নগরীতে।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

বরিশাল সংবাদ নিউজ ডেস্ক

বরিশাল সংবাদ একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য হচ্ছে বরিশালসহ বাংলাদেশের প্রতিটি জেলার সাম্প্রতিক খবর, বিশ্লেষণ, প্রতিবেদন ও নাগরিক জীবনের ঘটনাবলি পাঠকের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দল স্থানীয় সাংবাদিকতা, অনুসন্ধানী রিপোর্টিং এবং ডিজিটাল নিউজ ইনোভেশনে বিশ্বাসী। প্রতিষ্ঠাতা ও সম্পাদক রুপন কর অজিত — যিনি বরিশালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে কাজ করছেন। Barisal Sangbad is a trusted and independent online news platform from Barishal, Bangladesh. We deliver authentic, real-time, and community-centered news covering local developments, national issues, and special reports. Founded and edited by Rupan Kar Ajit, Barisal Sangbad aims to uphold responsible journalism and represent the true voice of Barishal. 📍 Location: Barishal, Bangladesh 📧 Email: dailybarishalsangbad@gmail.com 📞 Mobile: +8801742-280498 🌐 Website: https://barisalsangbad.com
জজনপ্রিয়

বরিশালে বিএনপির আনন্দ র‍্যালিতে মুখর গোটা দক্ষিণাঞ্চল

Update Time : 02:26:41 am, Monday, 13 July 2026