• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল রসুলপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ১ বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালকের বিরুদ্ধে ধর্ষন মামলা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার বরিশালে বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২ বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায় ছাত্রশক্তি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী দেউবা বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ: অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা বরিশালে কীর্তনখোলাসহ ১২ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়তে পারে আরও বরিশালে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বরিশালে নবনির্মিত সড়কের ভেতর ড্রেজার পাইপ, ভেঙে দিল সিটি করপোরেশন বরিশালে প্রকাশ্যে ছাত্রদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ বরিশাল আদালত প্রাঙ্গণে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, আতঙ্ক—তদন্তে একাধিক কারণ বরিশালে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বরিশাল বিভাগের সেরা ২০ কলেজ: ফলাফলে এগিয়ে যারা ঝালকাঠিতে পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থী যা করলো ক্ষতিপূরণ-চিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, শত শত যানবাহন আটকা বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার, বদলি বিএমপির ডিসি শরফুদ্দীনের বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন জুয়ার আসক্তি, ধংসের পথে যুব সমাজ

নিজেস্ব প্রতিবেদক / ২২৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন জুয়ার আসক্তি, ধংসের পথে যুব সমাজ
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

জিহাদ রানা: গভীর রাতে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পরিচিত কারও কাছ থেকে হঠাৎ বার্তা আসে—“খুব বিপদে আছি, জরুরি কিছু টাকা দরকার, সকালে ফিরিয়ে দেব।” মানবিক কারণে অনেকে টাকা পাঠিয়ে দিলেও পরে দেখা যায়, সেই অর্থের বড় একটি অংশ চলে গেছে অনলাইন জুয়ার অ্যাকাউন্টে।

বরিশালে সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। শিক্ষার্থী, বেকার তরুণ, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের মধ্যেও এই আসক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। একসময় নির্দিষ্ট আড্ডাকেন্দ্র বা গোপন আসরে সীমাবদ্ধ থাকা জুয়া এখন স্মার্টফোনের মাধ্যমে মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়; এটি সামাজিক, পারিবারিক ও মানসিক সংকটেরও বড় উৎসে পরিণত হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন বেটিং ও ক্যাসিনোভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুলসংখ্যক তরুণ প্রতিদিন ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক খেলায় অংশ নিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই বন্ধু বা পরিচিত কারও মাধ্যমে তরুণরা অনলাইন বেটিংয়ে যুক্ত হন। শুরুতে অল্প কিছু অর্থ জিতে যাওয়ায় সহজে টাকা আয়ের মোহ তৈরি হয়। কিন্তু ধীরে ধীরে তারা বড় অঙ্কের বাজিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় আরও বেশি অর্থ বিনিয়োগ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন।
সরকারি ব্রজমোহন কলেজ-এর এক শিক্ষার্থী জানান, বন্ধুর মাধ্যমে অনলাইন বেটিংয়ে যুক্ত হয়ে তিনি প্রায় ৫০ হাজার টাকা হারিয়েছেন।
তার ভাষায়, “শুরুতে মনে হয়েছিল ভাগ্য আমার পক্ষে। কয়েকবার জেতার পর বিষয়টিকে সহজ আয়ের মাধ্যম মনে হয়েছিল। কিন্তু পরে বুঝেছি, এটি এমন একটি ফাঁদ, যেখান থেকে বের হওয়া খুব কঠিন।”
অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থী জানান, পরিবার থেকে অতিরিক্ত টাকা এনে নিয়মিত অনলাইন বেটিং করতেন। কয়েকটি ম্যাচে জয়ের পর বড় অঙ্কের বাজি ধরতে শুরু করেন। পরে ধারাবাহিকভাবে ক্ষতির মুখে পড়েন।
তিনি বলেন,“প্রতিবার হারার পর মনে হয়েছে পরেরবার জিতব। কিন্তু সেই আশাই আমাকে আরও ডুবিয়েছে। জুয়ার টাকা কখনো স্থায়ী হয় না।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেকেই প্রতিদিন এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাজি ধরছেন। সাময়িকভাবে কেউ কেউ লাভবান হলেও দীর্ঘমেয়াদে অধিকাংশই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
জুয়ার অর্থ জোগাতে গিয়ে অনেকে ঋণ নিচ্ছেন, ব্যক্তিগত সম্পদ বিক্রি করছেন। এমনকি প্রতারণা, চুরি কিংবা আর্থিক জালিয়াতির মতো অপরাধেও জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।

মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদদের মতে, অনলাইন জুয়ার প্রভাব শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘসময় স্ক্রিনের সামনে থাকা, জেতা-হারার উত্তেজনা, ঋণের চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা অনেককে হতাশা, উদ্বেগ, অনিদ্রা ও আচরণগত সমস্যার দিকে ঠেলে দেয়।
শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক টুনু রাণী কর্মকার বলেন,
“মাদকের মতো অনলাইন জুয়াও তরুণ সমাজকে গভীরভাবে আক্রান্ত করছে। অনেক পরিবার অর্থনৈতিক ও মানসিক সংকটে পড়ছে। শুধু আইন প্রয়োগ নয়, পরিবারকেও সন্তানের ডিজিটাল কর্মকাণ্ডের দিকে নজর দিতে হবে।”

বাংলাদেশে অনলাইন জুয়া আইনত নিষিদ্ধ। তবে বিদেশি সার্ভার ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক চক্র এখনও তাদের কার্যক্রম পরিচালনা করছে।

মো. আব্দুল হান্নান বলেন,“অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্র এবং আসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন জুয়ার সাইট শনাক্ত ও বন্ধের কার্যক্রমও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং এর প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবারকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় সহজ আয়ের মোহে পড়ে একটি বড় প্রজন্ম অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/