২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে অপরাধ দমনে কঠোর বিএমপি: নগরীতে ফিরছে স্বস্তি, বাড়ছে জনআস্থা বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৯ ঈদের আগে বেতন-বোনাস না পেয়ে বিপাকে ফরচুন গ্রুপের হাজারো শ্রমিক-কর্মচারী উদ্বোধনের দিনেই বন্ধ বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা বরিশালে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের কনস্টেবলকে কুপিয়ে আহত বরিশাল অভ্যন্তরীণ নৌপরিবহনএ’র ১৩ কর্মকর্তাকে বদলি বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বরিশালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী আটক বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার সাংবাদিক আল আমিন গাজীর জন্মদিন আজ: বরিশাল সংবাদ পরিবারের শুভেচ্ছা বরিশালে আবাসিক হোটেলে যুবদলের সভাপতির সঙ্গে সিনিয়র সহ-সভাপতির স্ত্রী, অতঃপর বরিশালে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১ বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৪৭ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই সহ-সভাপতি বহিষ্কার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৯

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৩৯ Time View
বরিশাল মহানগর পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৯

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া নিয়মিত মামলায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ১৮টি প্ল্যাকার্ড, ৪টি স্টিকার, ১টি ব্যানার, ১টি বগি দা, ১টি লোহার পাইপ, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৪ জন এবং অন্যান্য আইনে ২ জনকে আটক করা হয়। পাশাপাশি বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি জানিয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo