ভোলায় দুর্ঘটনার ২০ ঘণ্টা পরও সন্ধান মেলেনি পুলিশ কনস্টেবলের
- প্রকাশের সময়: 02:50:48 am, Friday, 20 March 2026
- / 247 Time View
স্টাফ রিপোর্টার: মৎস্য বিভাগের অভিযানে স্পিডবোট উল্টে গিয়ে নিখোঁজ হওয়া বরিশালের পুলিশ কনস্টেবল ফখরুল ইসলামের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর লালমোহন উপজেলার মেঘনা নদীর মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ফখরুল ইসলামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। ঈদের আগে তাকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও পুলিশের একটি দল স্পিডবোটে অভিযানে নামে। ঘাট ছাড়ার পরপরই তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি একটি লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তাৎক্ষণিকভাবে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও ফখরুল ইসলাম নিখোঁজ হন।
নিখোঁজের পর থেকে কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিসসহ বরিশাল ও খুলনা থেকে আসা ডুবুরি দল যৌথভাবে নদীতে তল্লাশি চালাচ্ছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নিখোঁজ পুলিশ সদস্যকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে।















