১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ Time View
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫

বরিশাল প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণার প্রথম দিনেই বরিশাল সদর-৫ (নগর ও সদর) আসনে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী তৎপরতা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল নগরী বিভিন্ন দলের প্রার্থীদের গণসংযোগ, সমাবেশ ও লিফলেট বিতরণে মুখরিত হয়ে ওঠে।
এদিন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে মাঠে নেমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।
দুপুরে বরিশাল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার জোহরের নামাজ শেষে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে তিনি সদর রোড, হেমায়েত উদ্দিন রোড, চকবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় মজিবর রহমান সরওয়ার বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পূর্বের মতোই বরিশাল সদর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জনগণের প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে। বরিশাল সদরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলবো।”
অন্যদিকে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর টাউন হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি আগরপুর রোড, সদর রোড ও হেমায়েত উদ্দিন রোডসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণাকালে মুফতি ফয়জুল করিম বলেন, “নির্বাচিত হলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও অনাচার দূর করাই হবে আমার প্রথম কাজ। একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
এদিকে সকালে বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী নগরীর সদর রোড ও ফকিরবাড়ি রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করেন।
এছাড়া বিকেলে নগরীর সদর রোড এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান।
প্রতীক বরাদ্দের পর প্রথম দিনেই প্রার্থীদের এমন সরব উপস্থিতিতে বরিশাল সদর-৫ আসনে নির্বাচনী আমেজ আরও জমে উঠেছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন