১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৫
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২৬২ Time View

বরিশালের বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সাইবার বুলিং ও মোবাইল-ভিত্তিক হয়রানির শিকার হয়েছেন। অভিযোগে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র তাদের মোবাইলে কল করে এবং ফেসবুকের বিভিন্ন পেজে অশ্লীল মন্তব্য ও অপপ্রচার করছে। শিক্ষার্থীরা শারীরিকভাবেও ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন।
শিক্ষার্থীরা ১১ জানুয়ারি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ৯ জানুয়ারি থেকে ফেসবুকের ‘ফাইট অ্যাগেন্টস হিন্দুত্ববাদ’ নামের পেজে তাদের নিয়ে অশ্লীল ও হেয়প্রতিপন্ন মন্তব্য করা হচ্ছে। এ ঘটনায় তাদের নিরাপত্তাহীনতার মাত্রা বেড়ে গেছে। অভিযোগে দুটি মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে।
এক শিক্ষার্থী জানান, গ্রুপ স্টাডির ছবি পোস্ট করে উগ্র গোষ্ঠী অশ্লীল মন্তব্য করেছে। এতে মুসলিম ছাত্রীদের সঙ্গে চলাফেরার বিষয়েও নেতিবাচক ও হুমকিপূর্ণ মন্তব্য করা হয়েছে। শিক্ষার্থীরা বরিশাল কোতোয়ালি থানায় জিডি দায়ের করেছেন এবং অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
এ ঘটনা নতুন নয়। গত ৩০ অক্টোবরেও এক যুগলের ওপর হামলা চালিয়ে তাদের ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় একই গোষ্ঠী। এর পর পুলিশ ওই সংঘের ১০ জনকে আটক করে। আটককৃতরা ‘টিম প্রটেক্ট আওয়ার সিস্টার্স’ নামে একটি গোষ্ঠীর সদস্য।
বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. ইব্রাহিম খলিল বলেন, অভিভাবকদের সচেতনতা প্রয়োজন। সন্তানদের ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তি ও চলাচলের বিষয় তদারকি করা উচিত। এছাড়া কলেজ কর্তৃপক্ষ সাইবার বুলিং প্রতিরোধে কমিটি গঠন ও শিক্ষার্থীদের কাউন্সেলিং আয়োজন করতে পারে।
অধ্যক্ষ অধ্যাপক শেখ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের হয়রানির বিষয়ে তিনি অবগত এবং পুলিশের সঙ্গে বিষয়টি জানানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার এসআই মো. শাহিনুল ইসলাম জানান, এ ধরনের অভিযোগ এখনো থানায় দাখিল হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন