ঢাকা 7:29 am, Saturday, 3 October 2026
শিরোনাম:
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
সর্বশেষ
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল জেনারেল হাসপাতালে রাস্তার বেহাল দশা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 07:48:45 pm, Tuesday, 4 November 2025
  • / 476 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

“রোগী পরিবহনে চরম ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি”

বরিশাল (সদর) জেনারেল হাসপাতালের ভেতরের রাস্তাগুলোর বেহাল দশা রোগী ও তাদের স্বজনদের জন্য বড় দুর্ভোগে পরিণত হয়েছে। হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের সংযোগ সড়ক; সর্বত্রই বড় বড় গর্ত, ভাঙা ইট ও জমে থাকা পানি চোখে পড়ে। এতে অ্যাম্বুলেন্স, হুইলচেয়ার ও স্ট্রেচার চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বিশেষত বৃষ্টির সময়ে রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ায় গুরুতর অসুস্থ রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির সীমা থাকে না।

একজন রোগীর স্বজন জানান, “রাস্তা এত খারাপ যে হুইলচেয়ার টানতেই সমস্যা হয়। গর্তে আটকে গিয়ে রোগীরা ব্যথায় কাতরায়।”

স্থানীয় বাসিন্দা জেসন পলাস বিশ্বাস বলেন,
“ইমারজেন্সি ওয়ার্ড পর্যন্ত রাস্তা ভাঙা। অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। গর্ভবতী নারী, শিশু ও ডায়রিয়া রোগীরা বেশি কষ্টে পড়েন। দ্রুত সংস্কার খুব জরুরি।”

হাসপাতালে ভর্তি থাকা রোগী মো. রাব্বি বলেন,
“জয়েন্ট ব্যথা নিয়ে হাসপাতালে এসেছি। ঢোকার সময় রাস্তার ঝাঁকুনিতে ব্যথায় কাহিল হয়ে পড়ি। বহুদিন ধরে রাস্তার এমন অবস্থা। দ্রুত মেরামত দরকার।”

ডিউটিরত নার্সরা জানান,“হুইলচেয়ারে রোগী এনে বিভিন্ন ওয়ার্ডে নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়। ডেলিভারি রোগীদের ক্ষেত্রে ঝাঁকুনি লাগলে জটিলতা দেখা দিতে পারে।”

এ বিষয়ে বরিশাল জেলার সিভিল সার্জন ড. এস. এম. মনজুর-এ-এলাহী বলেন, “হাসপাতালের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে পিডব্লিউডির নির্মাণকাজের সময়। ইতোমধ্যে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং মেরামত কাজ শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর জরুরি কাঠামোগত উন্নয়ন করেছি, আরও কাজ চলমান।”

এদিকে হাসপাতালের রোগী, স্বজন ও কর্মীরা জানিয়েছেন, বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ভেতরের রাস্তা দ্রুত ও স্থায়ীভাবে সংস্কার করা গেলে সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশাল জেনারেল হাসপাতালে রাস্তার বেহাল দশা

প্রকাশের সময়: 07:48:45 pm, Tuesday, 4 November 2025