২৬ জুলাই, ২০২৬ দুপুর ২:৫০
শিরোনাম :
বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বরিশালের দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১০ সরকারি বিএম কলেজ বরিশাল ভর্তি : কোর্স, যোগ্যতা ও আবেদন নিয়মাবলি ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সম্ভাবনায় বরিশাল বিসিক, গ্যাস সুবিধা না থাকায় আগ্রহ নেই উদ্যোক্তাদের

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪০ Time View

বরিশালের বিসিক শিল্পনগরে বিনিয়োগের তেমন আগ্রহ নেই দেশের বড় বড় উদ্যোক্তাদের। পদ্মা সেতু হওয়ার পর বড় বড় শিল্পপ্রতিষ্ঠান বরিশালমুখী হলেও গ্যাস সুবিধা না থাকায় বড় উদ্যোক্তারা বিনিয়োগ থেকে পিছিয়েছেন।

এ ছাড়া বরিশাল বিসিকে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, ফায়ার স্টেশন এবং শিল্প পুলিশ নেই, ফলে খালি পড়ে আছে বরিশাল বিসিকের শতাধিক প্লট।

উদ্যোক্তারা বলেছেন, বরিশাল বিসিকে সুবিধা থাকলেও নেই গ্যাসের সুবিধা। তাই সবাই ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিভাগমুখী হচ্ছেন। অথচ বরিশাল থেকে স্বল্প দূরত্বে পায়রাবন্দর, এই কারণে পণ্য আমদানি-রপ্তানিও সহজ।

উদ্যোক্তা আরিফুর রহমান বলেন একদশক ধরেই শুনে আসছি যে, ভোলার গ্যাস বরিশালে আনা হবে, কিন্তু কোনো ধরনের উদ্যোগ নেই। তাই বরিশাল অঞ্চলের শিল্প উদ্যোক্তারাও উত্তরাঞ্চলের দিকে আগ্রহী হচ্ছেন। অথচ আমরা বরিশালে থাকতে পারলেই বেশি লাভবান হতে পারবো। অঞ্চলের মানুষের কর্মসংস্থানও এখানে হতো।

বর্তমানে বরিশাল বিসিকে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকলেও, প্রতি বর্গফুটের জন্য সেবা চার্জ আড়াই টাকা এবং প্রতি শতাংশের জন্য ১৫০ টাকা ভূমি উন্নয়ন কর দেওয়ার পরও শিল্পনগরী অবহেলিত। এমনকি বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

বরিশাল বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মো. গোলাম রসুল বলেন, বিসিকের শিল্পনগরীতে বর্তমানে উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। বিসিক যদি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সব সেবা দিতে পারে তাহলে এক্ষেত্রে শিল্পনগরীর উদ্যোক্তাদের সুবিধার নিশ্চয়তা থাকতো। যদিও বিসিক ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে, কিন্তু সেখানে পুরো সেবা দেওয়ার মতো ব্যবস্থা নেই। পাশাপাশি বিসিকের শিল্পনগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাও দরকার।

তিনি আরও বলেন, বিসিক বর্তমানে উদ্যোক্তাদের নানামুখী সেবা দিয়ে যাচ্ছে। বরিশাল বিসিকের শিল্পনগরীর অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এখানে উন্নয়নমূলক কাজ সমাপ্ত হয়েছে। যা নতুন উদ্যোক্তাদের শিল্প নগরীমুখী হতে আকৃষ্ট করছে। আমাদের লক্ষ্য রয়েছে খালি প্লটগুলো বরাদ্দ দেওয়া। এরমধ্যে কয়েকজন যোগাযোগও করেছে। বিসিক শিল্প নগরীতে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে অনেক বেকারত্ব কমবে।

বিসিকের তথ্যমতে, ১৯৬০ সালে প্রায় ১৩১ একর জমির ওপর বরিশাল বিসিক শিল্প নগরী করা হয়। মোট চারশ ৭৭টি প্লট আছে, এর মধ্যে উন্নত তিনশ ৫২টি ও অনুন্নত একশ ১৮টি। প্লটভুক্ত জমির পরিমাণ ৯৭ দশমিক ৯৭ একর। বরাদ্দ হওয়া প্লটে ১৭৭টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত পণ্যে তৈরির ইউনিট ৫৪টি, বস্ত্র ও বস্ত্রজাত পণ্যের ইউনিট ১৯টি, প্রকৌশলের ২২টি, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ৬টি, কেমিক্যাল ৩৫টি, চামড়া ও চামড়াজাত পণ্যের ৬টি, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ১২টি, বন ও বনজ ১০টি এবং বিবিধ ১৩টি ইউনিট উৎপাদনে রয়েছে। বর্তমানে বিনিয়োগের পরিমাণ ৮৯৭ দশমিক ৪২৬ কোটি টাকা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo