১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

যত টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার অর্থের জোগান দিতে জনগণের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ভিডিও বার্তায় তার সহায়ত আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ জনগণ। এমনকি আবেদনের ২৫ ঘণ্টায় ব্যাংক এবং বিকাশ নম্বরে তাকে ২২ লাখ টাকা অনুদান পাঠিয়েছেন তারা। সোমবার (০৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজের লাইভে এসে ফুয়াদ নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘দুটি বিকাশ অ্যাকাউন্টে তিনি পেয়েছেন ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এছাড়া ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।’

তাছাড়া অফলাইনে নির্বাচন কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা দিয়েছেন। সব মিলিয়ে রোববার (০৪ জানুয়ারি) রাত থেকে সোমবার রাত পর্যন্ত ২৫ ঘণ্টায় আমার নির্বাচনী তহবিলে জমা হয়েছে প্রায় ২১ লাখ ৯৫ হাজার টাকা।

নির্বাচনী তহবিলে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভোটার ও শুভাকাক্ষীদের সতর্ক করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি, সেটি অনেকে কপি করে অন্য পেজে পোস্ট করছেন। আমার নামে ফেক পেজ খুলে ভিডিও প্রচার করা হচ্ছে এবং সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যারা সহযোগিতা করতে চান, তারা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরে টাকা পাঠান।’

নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ।

এর আগে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী খরচ মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও অনেকে সাধুবাদ জানিয়েছেন। এরপর থেকেই সর্বনিম্ন ৫ টাকা থেকে বিভিন্ন অঙ্কে টাকা পাঠাতে শুরু করেন ফুয়াদের দেওয়া বিকাশ, নগদসহ অন্যান্য ব্যাংকিং নম্বরে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন