১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫২
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৬৪ Time View
ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক
ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

ঝালকাঠি সদর প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমালোচিত বক্তব্যকে নেতিবাচক হিসেবে দেখছেন না ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক। বরং তার দাবি, ওই বক্তব্য ঘিরে তৈরি হওয়া ভাইরাল আলোচনা জামায়াতের পক্ষে নতুন করে বিপুল ভোটের সম্ভাবনা তৈরি করেছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. ফয়জুল হক বলেন, “ফেসবুক ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হয়। কারণ আমরা যা করি, যা বলি—সবই ভাইরাল হয়ে যায়। সেদিন একটি বক্তব্য দিয়েছিলাম, সেটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। অথচ ওই বক্তব্যের কারণে জামায়াতের ভোট বেড়েছে প্রায় দুই কোটি।”
তিনি দাবি করেন, চায়ের দোকান বা সাধারণ মানুষের আড্ডাস্থলে গিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার প্রসঙ্গে দেওয়া তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি বলেন, “আমি বলেছি—আমার কর্মীরা চায়ের দোকানে গেলে চা খাওয়ার সময়ও দাঁড়িপাল্লার দাওয়াত দেবে। কেউ যদি বিড়ি খেয়েও থাকে, সেখানেও দাওয়াত পৌঁছাবে। এতে সমস্যা কোথায়? বিড়ি খাওয়া মানুষ কি আমাদের ভোট দেবে না? দাড়ি না থাকলে কি কেউ ভোট দিতে পারবে না?”
মানুষের জীবনাচরণ পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের ভুল অভ্যাস পরিবর্তনের সুযোগ আল্লাহই দেন। আল্লাহ চাইলে কাউকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারেন। জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করা হয়েছে মানুষকে সংশোধনের জন্য।”
ভাইরাল হওয়াকে নেতিবাচক না দেখে ড. ফয়জুল হক এটিকে রাজনৈতিকভাবে ইতিবাচক ‘শক্তিশালী মার্কেটিং’ হিসেবে দেখছেন। তিনি বলেন, “এই দুই মিনিটের বক্তব্য দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে আমাদের জন্য প্রায় দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক ধরনের উপহার।”
নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, “কাঁঠালিয়া ও রাজাপুর ঘুরে ঘুরে মানুষের আগ্রহ দেখে আমি নিশ্চিত—ভোটাররা পরিবর্তন চায়। মানুষ বলছে, সব দেখা হয়েছে, এবার দাঁড়িপাল্লা দেখতে চাই। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ইনশাআল্লাহ।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন