২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২২
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বাউফলে নিখোঁজের ৩ দিন পর কিশোরীর লাশ উদ্ধার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৮৫ Time View

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিনদিন পর উর্মি আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নায়ায়নপাশা গ্রামের একটি খালে স্থানীয়রা ওই কিশোরীর লাশ ভাসতে দেখে পুলিশকে জানান।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

উর্মি আক্তার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের অটোরিকশাচালক নজরুল বয়াতি ও আমেনা বেগম দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত। আর্থিক অভাব অনটনের কারণে কিছু দিন আগে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় সে।

ঊর্মি আক্তারের মা আমেনা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে মেজো বোন লামিয়াকে নিয়ে প্রকৃতির ডাকে বাইরে যায় উর্মি। এরপর ঝাঁজালো গন্ধে লামিয়া অজ্ঞান হয়ে পড়ে। দীর্ঘক্ষণেও দুবোন ফিরে না আসায় বাইরে গিয়ে তিনি লামিয়াকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। কিন্তু উর্মিকে না দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে মাথায় পানি দিয়ে লামিয়াকে সুস্থ করা হয়।

তিনি বলেন, কয়েকদিন থেকে আমার মেয়েকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। উর্মি ভয়ে আমার কাছে তাদের নাম প্রকাশ করেনি।  আমার মেয়েকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

লামিয়া বলেন, উর্মি টর্চ লাইট নিয়ে টয়লেটে প্রবেশ করে। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। এরপর আমি এক ধরনের গন্ধ পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কী হয়েছে আর কিছুই বলতে পারি না।

থানা সূত্র জানায়, ঊর্মির খোঁজ না পেয়ে তার মা আমেনা বেগম শুক্রবার বাউফল থানায় অভিযোগ দেওয়ার জন্য আসেন। শনিবার সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo