২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৯
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বাউফলে দুই ডাকাত সদস্যকে গণপিটুনি, একজন নিহত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২৩ Time View

পটুয়াখালীর বাউফলে ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দিয়েছেন গ্রামবাসী। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল একই উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। ডাকাত দলের আরেক সদস্য রাজিবের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮-১০ জনের মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত প্রথমে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জলিল জোমাদ্দারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়। ওই ঘরে ডাকাতি শেষে ডাকাত দল একই এলাকার সেনা সদস্য সোহাগ হাওলাদারের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ডাকাত দলকে ঘেরাও করে। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে অধিকাংশ ডাকাত দল পালিয়ে যায়। তখন গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে আটক করে গণধোলাই দেয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।

ওই এলাকার বিএনপি নেতা রুস্তুম আলী ফরাজী বলেন, আটক দুই ডাকাত সদস্য একজন রাজিব ও অপরজন মতিন নামে পরিচয় দিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিস্তারিত জানানো হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo