১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৫
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল নগরীতে টিউবওয়েল স্থাপন ঘিরে চাঁদাবাজির অভিযোগ, প্রশাসকের কাছে লিখিত অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৬৪ Time View

বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি রোড এলাকায় টিউবওয়েল স্থাপনের কাজকে কেন্দ্র করে চাঁদা দাবি ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মো. খোকন আকন নামে এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সদর রোড টাউন হল সংলগ্ন কাঠপট্টি এলাকায় টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করলে বাড়ির মালিক সিটি করপোরেশনের অনুমতি না থাকায় আপত্তি জানান। পরে স্থান ত্যাগ করার সময় তিনজন ব্যক্তি তার কাছ থেকে মোট ৫১,৫০০ টাকা নেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা হলেন—ইয়াসির আরাফাত, মো. জিহাদ ও মো. জাহিদ।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, অভিযুক্তরা প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে আরও এক লাখ টাকা দাবি করেন এবং ছয় মাস টিউবওয়েলের মালামাল আটকে রাখার হুমকি দেন।

ঘটনার সময় ভুক্তভোগীর বাবা ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও করা হয়।

মো. খোকন আকন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইয়াসির আরাফাত বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন টিউবওয়েল স্থাপনের জন্য সিটি করপোরেশনের অনুমতি রয়েছে। তবে স্থানটি চলাচলের রাস্তা হওয়ায় সেটি সরানোর জন্য বলা হয়েছিল। তিনি আরও বলেন, অভিযোগের বিষয়টি শুনেছেন এবং তদন্তে দোষী প্রমাণিত হলে যেকোনো ব্যবস্থা মেনে নেবেন।

এ ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন