২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে যৌতুক দিতে না পারায় সন্তান নিয়ে পথে গৃহবধূ!

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৪৩ Time View

বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় বরিশালের নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

জানা যায়, বরিশাল নগরীর বাঘিয়া এলাকার গৃহবধূ নুপুর বেগম, তিনি এক সন্তানের জননী, আদালতে দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করেছেন—বিবাহের পর কিছুদিন স্বামী আরিফ হোসেনের সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার চলছিল। পরবর্তীতে স্বামী বিদেশ যাওয়ার জন্য বাদী ও তার পিতার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বাদীর পিতা এই টাকা দেন। বিদেশে যাওয়ার পর বসতঘর নির্মাণের জন্য শ্বশুর হারুন ফকিরের (৭০) পরামর্শে আরও ৪ লাখ টাকা ধার নেওয়া হয়।

মোট ৯ লাখ টাকা পাওনা ফেরতের জন্য বারবার তাগাদা দেওয়া হলেও আসামি টালবাহানা করতে থাকেন। বাদীর পিতা মারা গেলে পাওনা টাকা পরিশোধ না করে আসামি নানা অজুহাত দিতে থাকেন।

২০২৫ সালের ১৪ জুন রাত ১১টার দিকে বাদী স্বামীর কাছে টাকা ফেরতের দাবি জানালে স্বামী পুনরায় ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে আরিফ হোসেন এলোপাথাড়ি লাঠিপেটা করে গুরুতর আহত করেন। মারধরের ফলে বাদীর ডান পা মারাত্মক জখম হয় এবং তীব্র ব্যথা অনুভূত হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

বাদী অভিযোগ করেন, পরে ২১ জুন নিজের অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকা তুলে স্বামী ও শ্বশুরকে দেওয়ার পর স্বামী তাকে একা ফেলে অজ্ঞাত স্থানে চলে যান।

১৫ জুলাই রাত ৮টার দিকে স্বামী মোবাইল ফোনে নির্দেশ দিলে ননদ ও ননদের জামাই মিলে বাদীকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। বাদী অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়, গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয় এবং বড় কন্যাকে আটকে রাখা হয়।

এসময় বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করা হয় ও হুমকি দেওয়া হয়—ঘটনা নিয়ে মামলা করলে তাকে ও সন্তানদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে ৩০ জুলাই কাউনিয়া থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে যাওয়ার পরামর্শ দেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo