২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৭
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে নির্মাণ শেষ হওয়ার আগেই কালভার্টে ফাটল

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৫ Time View

বরিশালের বাবুগঞ্জে নির্মাণ শেষ হওয়ার আগেই বক্স কালভার্টে ফাটল দেখা দিয়েছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ওই কালভার্ট নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, নির্মাণে অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কালভার্টটিতে ফাটল ধরেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বক্স কালভার্টের ফাটল বন্ধ করতে রাতের আঁধারে সিমেন্টের প্রলেপ দিয়েছেন ঠিকাদারের লোকজন। তারপরও কয়েকটি স্থানে ফাটল এখনও দৃশ্যমান রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির কাজ শেষ হলেও গাইড ওয়ালে ফাটল ও গাইড ওয়াল ভেঙে পরে যায়। ফাটলের স্থানে বালু, সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে।

সূত্রে জানা গেছে, জুন ক্লোজিং এর আগে একই ব্রিজে ১৬ মিলিমিটার রডের জায়গায় ১২ মিলিমিটার রড ব্যবহার করে রাতের আধাঁরে বেইজের কাজ হয়েছে।

বক্স  কালভার্টের নির্মাণ কাজ রাতের আঁধারে  হচ্ছে এ বিষয়টি সামাজিক যোগাযোগে ভাইরাল হলে সরেজমিনে  উপজেলা নির্বাহী অফিসার, ফারুক আহমেদ ও প্রকল্প, বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঠিকাদারকে দিনের বেলা জনসম্মুখে কাজ করার নির্দেশ দেয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের ব্রিজটি (প্রায় ৪০ লাখ টাকায়) নির্মাণ কাজ পায় সালেহা কবির এন্টারপ্রাই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজটি বাস্তবায়ন করছেন সব ঠিকাদার মনির হোসেন।

স্থানীয়দের অভিযোগ, বক্স কালভার্টের  ফাটল বন্ধ করতে রাতের আঁধারে সিমেন্টের প্রলেপ দিয়েছেন ঠিকাদারের লোকজন। তারপরও কয়েকটি স্থানে ফাটল এখনও দৃশ্যমান রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির কাজ শেষ হলেও গাইড ওয়ালে ফাটল ও গাইড ওয়াল ভেঙে পরে যায়। ফাটলের স্থানে বালু, সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা দফায় দফায় প্রতিবাদ জানিয়েছেন।

পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাইড ওয়াল ভেঙে ফেলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। এদিকে বক্স কালভার্ট  নির্মাণকালে  তদারকি হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঠিকাদারী প্রতিষ্ঠান স্বত্বাধিকারী সালেহ কবির বলেন, সাব-ঠিকাদার মনির হোসেন গাইড ওয়াল নির্মাণের পর পর্যাপ্ত পানি না দেওয়ায় ফাটল ধরেছে। স্থানীয়দের মতামতের ভিত্তিতে গাইড ওয়ালটি নতুন করে নির্মাণ করে দেওয়া হচ্ছে।

নির্মাণাধীন বক্স কালভার্টে ফাটলের কথা স্বীকার করে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল হোসেন বলেন, নির্মাণাধীন বক্স কালভার্টে কাজের বিল এখনও ঠিকাদার পায়নি। ঠিকাদারকে নতুন করে গাইড ওয়াল নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo