২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৩৬ Time View

বরিশালের মুলাদীতে রাতের আধারে আগুন দিয়ে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা ব্যাপারীর হাটে অবস্থিত কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া কার্যালয়টিতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আগুনে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশনসহ কাগজপত্র পুড়ে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক মাঝি।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে কার্যালয়টি বন্ধ করে নেতাকর্মীরা চলে যায়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বাজারের ব্যবসায়ী রেজাউল করিম বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেন এবং বিষয়টি মোবাইল ফোনে নেতাকর্মীদের জানান। পরে লোকজন এসে আগুন নেভায় এবং মঙ্গলবার সকালে থানায় জিডি করা হয়।

স্থানীয় বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির কার্যালয়টি খুলতে দেওয়া হয়নি। গত বছর আগস্টে কার্যালয়টি সংস্কার করে চালু করা হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হুমকি দিয়ে আসছিল। সোমবার গভীর রাতে তারা কার্যালয়টি পুড়িয়ে দেয়।

এ ব্যাপারে মুলাদী থানার এসআই মো. মাসুদ বলেন, বিএনপি কার্যালয়ে আগুনের বিষয়ে জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo