বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বার্থী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. মাহবুব হোসেন বলেন, বরিশালগামী যমুনা লাইন পরিবহনের একটি বাসে সঙ্গে মাদারীপুরগামী লোকাল একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ছয়জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ নারী রয়েছে।’
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।