২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৬
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪১ Time View

বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো অস্টম শ্রেনীর এক ছাত্রী।

বুধবার (৩ সেপ্টেম্বর) বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মাজেদ আলী খন্দকারের ছেলে মোস্তফা খন্দকারের ১৬ বছর বয়সী মেয়ে, বাউরগাতি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী, এবং নলচিড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হারুন মৃধার ছেলে অহেদ হোসেন মৃধার বিয়ে ঠিক হয়। বুধবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে বরযাত্রী নিয়ে উপস্থিত হন এবং আপ্যায়ন শেষ হওয়ার পর বিয়ের আসর চলছিল।

এসময় এলাকার লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে জানান। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ে বন্ধ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। কনের বাবা একটি জন্মসনদ প্রদর্শন করেন, যা পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদ থেকে গত ২৭ আগস্ট উত্তোলন করা হয়। জন্মসনদে মেয়ের বয়স ১৯ বছর দেখানো হলেও স্কুলের কাগজপত্র যাচাই করলে বয়স ১৬ বছর প্রমাণিত হয়।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কনের বাবা ও বরকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে সম্পন্ন না করার জন্য উভয় পক্ষ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সুপারভাইজার নারায়ন চন্দ্র দে জানিয়েছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিব ও গ্রাম পুলিশের দায়িত্বে নজরদারি রাখা হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ এবং মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে গৌরনদীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানিয়েছেন, জন্মসনদ জাল করার ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo