২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে একসঙ্গে ইয়াবা সেবন করছিলেন যুবলীগের ৩ নেতা, অতঃপর…

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ Time View

বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া মানিকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

আটকরা হলেন- উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের হাকিম হাওলাদারের ছেলে কামরুজ্জামান চুন্নু (৪৫), আজিজ সিকদারের ছেলে কাইউম সিকদার (৪৩) ও রফিকুল ইসলাম মাতাব্বরের ছেলে জাহিদ মাতাব্বর (৫০)। তারা প্রত্যেকেই বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য।

তন্ময় হালদার বলেন, ঘটনাস্থলে মাদকসেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২ মাসের কারাদণ্ড ও একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অন্যথায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo