১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের ৬ আসনে জোটের একাধিক প্রার্থী, ভোটাররা বিভ্রান্ত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১৯৯ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হলেও বরিশালের ৬টি আসনে ইসলামী সমমনা ১২ দলীয় জোট এখনো একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ফলে একই আসনে একাধিক প্রার্থী থাকার কারণে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জোট সূত্র জানায়, স্বাধীনতার পর প্রথমবারের মতো বড় লক্ষ্য নিয়ে গঠিত এই জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, খেলাফত মজলিসসহ মোট ১২টি দল। তবে বরিশালের আসনগুলোতে আসন ভাগাভাগি ও একক প্রার্থী নির্ধারণে সমঝোতা না হওয়ায় ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আসনভিত্তিক প্রার্থীরা:

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): জামায়াতে ইসলামীর মো. কামরুল ইসলাম খান ও ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): জামায়াতের আবদুল মান্নান মাস্টার, খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ নেছার উদ্দিন।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ): ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম ও এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া। জামায়াত প্রার্থী জহির উদ্দিন মুহাম্মদ বাবর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা): জামায়াতের মোহাম্মদ আব্দুল জব্বার ও ইসলামী আন্দোলনের সৈয়দ এহছাক মো. আবুল খায়ের।
বরিশাল-৫ (সদর ও সিটি কর্পোরেশন): ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, জামায়াতের অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ও এবি পার্টির মো. তারিকুল ইসলাম। চরমোনাই পীরের দরবার ও জামায়াতের সাংগঠনিক শক্তির কারণে জটিল পরিস্থিতি।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ): ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও জামায়াতের মো. মাহমুদুন্নবী।

 

সদর আসনের ভোটাররা জানিয়েছেন, একই আদর্শের একাধিক প্রার্থী থাকলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা থাকে, যা জোটের মূল লক্ষ্য ব্যাহত করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত আসন সমঝোতা না হলে বিভক্তি নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জোটের প্রার্থীরা জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে, তারা তা শেষ পর্যন্ত মেনে নেবেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন