• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালে এএসআই রিয়াজের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের তদন্ত দাবি স্থানীয়দের বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান বরিশালের দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১০ সরকারি বিএম কলেজ বরিশাল ভর্তি : কোর্স, যোগ্যতা ও আবেদন নিয়মাবলি ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বরিশালে ছোট ভাইকে হত্যা করে তাবলিগ জামাতে আত্মগোপন প্রথমবার নাগরিক মতামত নিয়ে বাজেট করছে বরিশাল সিটি কর্পোরেশন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের ৪ আসনে এখনো মাঠে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

নিজেস্ব প্রতিবেদক / ২৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
পটুয়াখালী-৩ আসনে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ন্যাশনাল ডেস্ক: বরিশাল বিভাগের চারটি নির্বাচনি আসনে এখনো বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন। যে কোনো মূল্যে ভোটযুদ্ধে থাকার ঘোষণা দিয়েছেন তারা। দুই বিদ্রোহী প্রার্থীর ঘনিষ্ঠজনদের ধারণা, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সরাসরি উদ্যোগ নিলেই হয়তো এ সংকটের সমাধান সম্ভব। তবে স্থানীয় পর্যায়ে এসব প্রার্থীর শক্তিশালী সমর্থন থাকায় শেষ পর্যন্ত তারা ভোটে থাকলে ধানের শীষের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও বিএনপি নেতাকর্মীরা।
এই অঞ্চলে বিএনপির সবচেয়ে আলোচিত বিদ্রোহী প্রার্থী পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের হাসান মামুন। এ আসনে বিএনপি ছেড়ে দিয়েছে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে। ইতোমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে হাসান মামুনকে। দলের শীর্ষ পর্যায়ের নেতারাও তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বোঝানোর চেষ্টা করছেন। তবে নির্বাচন প্রশ্নে অনড় তিনি। গলাচিপা ও দশমিনার বিএনপির বড় একটি অংশ তার পক্ষে অবস্থান নিয়েছে। স্থানীয়দের মতে, হাসান মামুন মাঠে থাকলে নুরুল হক নুরের জয় পাওয়া কঠিন হবে। বিষয়টি নিয়ে বিব্রত বিএনপির হাইকমান্ড।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় ভোটারদের ভাষ্য, সোবাহান না থাকলে এখানে ধানের শীষের জয় অনেকটাই নিশ্চিত হতো। তবে তার উপস্থিতিতে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যার সুযোগ নিতে পারে জামায়াত। ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, “এটাই আমার জীবনের শেষ নির্বাচন। বর্তমান পরিস্থিতিতে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।”
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলার পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আব্দুস সাত্তার খান বলেন,“ব্যক্তির চেয়ে দল বড়। দলের নির্দেশে আমি নির্বাচন কমিশনে আপিল প্রত্যাহারের আবেদন করেছি।”
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেসারাবাদ) আসনে ধানের শীষের প্রার্থী আহম্মেদ সোহেল সুমন মঞ্জুরের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা মাহমুদ হোসাইন, যিনি ভিপি মাহমুদ নামে পরিচিত। তিনি প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাতিজা। তিন উপজেলায় তার শক্ত অবস্থান রয়েছে। বাতিল হওয়া মনোনয়নের বৈধতা ফেরাতে তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং ইতোমধ্যে উচ্চ আদালতে রিট করেছেন। মনোনয়ন বৈধ হলে এই আসনে বিএনপির জয়-পরাজয়ে বড় ফ্যাক্টর হতে পারেন ভিপি মাহমুদ।
এছাড়া ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত। তিনি বলেন,“নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা আমার দিকে তাকিয়ে আছে। তাদের মাঝপথে ফেলে চলে যাওয়া সম্ভব নয়।”
উল্লিখিত চারটি নির্বাচনি এলাকার ভোটার ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচন ঘিরে প্রায় সব আসনেই জটিলতা রয়েছে। এ অবস্থায় বিদ্রোহী প্রার্থীদের বসানো না গেলে বিএনপির জয়ের প্রশ্নে বড় ধরনের শঙ্কা তৈরি হতে পারে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “এখনো সময় শেষ হয়ে যায়নি। আশা করি শেষ পর্যন্ত কোনো বিদ্রোহী প্রার্থী মাঠে থাকবে না।”


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/