২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৮
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরগুনায় মাদক সেবনে বাধা দেওয়ায় দম্পতিকে পিটিয়ে জখম

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৪ Time View

বরগুনায় মাদক সেবনে বাধা দেওয়ায় ঘরে ঢুকে বশির (৪৫) ও রোজি (৩০) নামের এক দিনমজুর দম্পতিকে পিটিয়ে জখম করা হয়েছে। পরে গুরুতর অবস্থায় তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় বশিরের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টির পাশাপাশি মাথার দুই জায়গায় ফেটে গেছে। আর রোজির ডান হাত ভেঙে যাওয়ার পাশাপাশি মাথার এক জায়গা ফেটে গেছে।

আহতরা জানান, তাদের বাড়ির সামনে বসে লোকজন নিয়ে মাদক সেবন করতেন স্থানীয় রাব্বি নামের এক যুবক। এতে প্রতিবাদ জানালে রাব্বি তাদের হুমকি ধমকি দেন। এরপর বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ঘরে ভাত খাচ্ছিলেন। এসময় রাব্বি এসে তাদের ঘরের দরজায় ধাক্কা দেন। এ সময় দরজা খোলার সঙ্গে সঙ্গেই রাব্বি, রাব্বির বাবা সেলিম এবং রিপন কাজীসহ কয়েকজন তাদের পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী রোজি বলেন, ‘আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। আমাদের ছোট ছোট দুইটা সন্তান আছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এ ঘটনার বিচার এবং নিরাপত্তা চাই।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের আটকে চেষ্টা চালছে। এছাড়া লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo