২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরগুনায় অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৮৯ Time View

অপহরণের ৮ দিনেও কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বাবার অভিযোগ, ধর্ষণ শেষে তার মেয়েকে অপহরণকারী বাদল মন্ডল (২০) ও তার সহযোগীরা হত্যা করে ফেলতে পারে।

মঙ্গলবার অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেফতার করে অপহৃত মেয়েকে উদ্ধারের দাবি জানান তিনি।

জানা গেছে, উপজেলার উত্তর টেপুড়া গ্রামের কলেজপড়ুয়া এক ছাত্রীকে প্রায়ই পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল উত্ত্যক্ত করত। তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল সে। ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বখাটে বাদল মন্ডল ও সবুজ হাওলাদারসহ ৫-৬ জনে ১৮ আগস্ট সকালে ওই ছাত্রীকে বাড়ি থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

এ সময় ভিকটিমের পরিবার বাধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখায়। এ ঘটনায় ছাত্রীর বাবা আমতলী থানায় ওই দিনই সাধারণ ডায়েরি করেছেন। এখন পর্যন্ত পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

নিরুপায় হয়ে ছাত্রীর বাবা গত রোববার আমতলী থানায় বাদল মন্ডলকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বাবার অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে ফেলতে পারে অপহরণকারীরা। মেয়ের দুশ্চিন্তায় পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি

অপহৃতার বাবা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল, সমির নেপ্তি, সবুজ হাওলাদার ও তার সহযোগীরা প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। আমি ও আমার স্ত্রী বাধা দিলে আমাদের মারধর করেছে।

তিনি বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল ও তার সহযোগীরা ধর্ষণ শেষে হত্যা করে ফেলবে। দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo