২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২২
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৯৪ Time View

পিরোজপুরের সাবেক সাব-রেজিস্ট্রার আবদুর রব ও তার স্ত্রী নাছরিন আক্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার (১২ আগস্ট) মামলাটি করেন দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন। একই দিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দুদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাব-রেজিষ্ট্রারের স্ত্রী নাছরিন আক্তার ২০২৪ সালের ২২ এপ্রিল কমিশনের সরবরাহকৃত ফরমে উল্লেখিত সম্পদ বিবরণীতে ৬৬ লাখ ৫০ হাজার ৪০৪ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার নামে দুই কোটি ৯৫ লাখ ৯১ হাজার ৯০ টাকা ৬০ পয়সা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।  বৈধ আয়ের চেয়ে দুই কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৭০২ টাকা বেশি সম্পদ রয়েছে তার।

এতে আরও বলা হয়, নাছরিন আক্তারের স্বামী আবদুর রব সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুস ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন এবং সেই অর্থ স্ত্রীর নামে বিনিয়োগ করেন। এছাড়া অর্থের উৎস ও মালিকানা গোপন করার লক্ষ্যে স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংও করেছেন।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, আবদুর রব ২০০৯ সালে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের আগে একজন কলেজ শিক্ষক ছিলেন।  তার নামে সম্পদের পরিমাণ ছিল অল্প। কিন্তু চাকরিকালে তার ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জিত হয়। নাছরিন আক্তারও শিক্ষকতা ও ব্যবসার দাবি করলেও ব্যবসার কোনো বৈধ উৎস বা প্রমাণপত্র তিনি দেখাতে পারেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই আসামির বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo