২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

পটুয়াখালীতে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ Time View

সাগরে জাল ফেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলার মালিকসহ ৮ জন জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলেরা জানায়, প্রায় দুই সপ্তাহে আগে একই স্থানে দুই পক্ষের জাল ফেলাকে কেন্দ্র করে ট্রলার মালিক মো. শফিক ও ইসমাইল মোল্লার জেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়ভাবে শালিশের চেষ্টা হলেও সমাধান হয়নি।

এর জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে সোনারচরের দক্ষিণ পাশের সাগর মোহনায় দুই পক্ষের পাশাপাশি ট্রলার রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের ৮ জন জেলে আহত হন।

ট্রলার মালিক ইসমাইল মোল্লার ছেলে শামীম মোল্লার দাবি, পূর্ব বিরোধের জেরে শফিকের পক্ষের ১০-১১ জন লোক লাঠিসোটা নিয়ে তার বাবা ইসমাইল মোল্লা এবং তাদের ট্রলারের জেলেদের ওপর হামলা চালায়। এতে আহত হন ইসমাইল মোল্লা (৫৫), সোহাগ মোল্লা (৩০), সিয়াম প্যাদা (২২), সিফাদ (২৩) ও কামাল শিকদার (২৫)। আহতদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে সোহাগ মোল্লা ও সিয়ামের অবস্থা গুরুত্বর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে ট্রলার মালিক শফিকের দাবি, জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধ চলাকালে আমাদের ট্রলারের পাশেই এসে তারা ট্রলার রাখায় এই ঘটনা ঘটে। আমরা দুই পক্ষই হাসপাতালে। আমার ট্রলারের জেলে আকতার হোসেন (৩০), রবিউল (২০) ও রবিউল হোসেন  (২৩) আহত হয়েছেন। দুইজনকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উভয় পক্ষই চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের বাসিন্দা।

রাঙ্গাবালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের লোক আহত হয়েছে। তাদের ৭ জন হাসপাতালে ভর্তি আছে। ঘটনার তদন্ত চলছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo