১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

পটুয়াখালীতে জরুরি বিভাগে সার্জারি করতেন হারবাল সহকারী - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৭ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জরুরি বিভাগে রোগীদের মাইনর সার্জারি ও চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন হারবাল সহকারী সবুজ। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক কর্মকর্তা আব্দুল লতিফ জানান, সবুজ নামে ওই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের কাটাছেঁড়া, ব্যান্ডেজ, ইনজেকশনসহ মাইনর সার্জারি করতেন এমন অভিযোগ ওঠে। বিষয়টি গণমাধ্যমে প্রচারের পর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্ত শুরু হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় মঙ্গলবার অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় সবুজ উপস্থিত ছিলেন না, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, সবুজকে জরুরি বিভাগে কাজের সুযোগ দিয়েছিলেন আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আমি দায়িত্ব নিয়েছি মার্চ মাসে। এরপর থেকে তাকে ওই দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন