আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। জেলার ছয়টি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই দিনের এই বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ইসলামী আন্দোলনের প্রার্থীদের ক্লিন সুইপ
নির্বাচনী ময়দানে প্রথম চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মনোনীত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বরিশাল-১ আসনে মেহেদী হাসান রাসেল সরদার, বরিশাল-২ আসনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-৩ আসনে উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বরিশাল-৪ আসনে মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের এবং বরিশাল ৫ ও ৬ আসনে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
রিটার্নিং কর্মকর্তার বক্তব্য ও পরিসংখ্যান
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, ২ ও ৩ জানুয়ারি মোট ৪৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ৩২টি বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, “যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বোর্ডে আপিল করতে পারবেন। আপিলে বৈধতা পেলে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী): দাখিল ৯টি। (জাতীয় পার্টির ২ জন ও ১ জন স্বতন্ত্রের বাতিল। তবে বিএনপি মনোনীত জয়নুল আবেদীন ও এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ)।
বরিশাল–৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ): দাখিল ৬টি।
বরিশাল–৫ (সদর): দাখিল ১০টি।
বরিশাল–৬ (বাকেরগঞ্জ): দাখিল ৬টি।
উল্লেখ্য, বরিশালের ছয়টি আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়েছিল ৪৮টি।
📊 একনজরে বরিশালের ৬ আসনের নির্বাচনী চিত্র
সংসদীয় আসন
এলাকা
দাখিলকৃত মনোনয়ন
বরিশাল-১
গৌরনদী–আগৈলঝাড়া
০৫টি
বরিশাল-২
উজিরপুর–বানারীপাড়া
১০টি
বরিশাল-৩
বাবুগঞ্জ–মুলাদী
০৯টি
বরিশাল-৪
হিজলা-মেহেন্দিগঞ্জ
০৬টি
বরিশাল-৫
বরিশাল সদর
১০টি
বরিশাল-৬
বাকেরগঞ্জ
০৬টি
সর্বশেষ আপডেট: যাচাই-বাছাই শেষে ৩২টি মনোনয়ন বৈধ রয়েছে। বাতিল ও স্থগিত প্রার্থীরা ৪ জানুয়ারি থেকে আপিল করতে পারবেন।
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।