• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ধর্ষন ঠেকাতে ননদের জামাইয়ের পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত দিলেন গৃহবধু গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালসহ সারাদেশে পাঁচ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস বরিশালসহ সারাদেশ থেকে ছানিজনিত অন্ধত্ব দূর করতে কাজ করছে সরকার বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবিতে ডিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি  বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মেয়েকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে নামাজে যাওয়ার পথে ট্রাকচাপায় পা হারালেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ১০৯ মেধাবী শিক্ষার্থী বরিশালে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ২৬ দিনে হাসপাতালে ভর্তি ৫২২ রোগী তৃতীয় লিঙ্গের নাগরিককে চাকরি দিয়ে প্রশংসায় ভাসছে বরিশাল সিটি করপোরেশন বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ফের জোৎসনার মাদক ব্যবসা জমজমাট বরিশালে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, মৃত ও প্রবাসীদের পদ দেওয়ার অভিযোগ বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল ‘রাজা ইলিশ’, বিক্রি হলো সাড়ে ৭ হাজার টাকায় বরিশালে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু বরিশালে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যু রোগীকে ঝালকাঠি থেকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই’—বরিশালে তথ্যমন্ত্রী নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঢাকা–বরিশাল মহাসড়কে দাপাচ্ছে তিনচাকার যান, বাড়ছে প্রাণহানি

নিজেস্ব প্রতিবেদক / ২৬০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
ঢাকা–বরিশাল মহাসড়কে দাপাচ্ছে তিনচাকার যান, বাড়ছে প্রাণহানি
ঢাকা–বরিশাল মহাসড়কে দাপাচ্ছে তিনচাকার যান, বাড়ছে প্রাণহানি
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ন্যাশনাল ডেস্ক: দেশের সব মহাসড়কে তিনচাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও ঢাকা–বরিশাল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্র ও নসিমনসহ নানা অবৈধ যান। এতে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। গত চার মাসে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশেই ১৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। এর মধ্যে চলতি মাসেই চারটি দুর্ঘটনায় মারা গেছেন ১২ জন।
উচ্চ আদালতের নির্দেশনায় দেশের সব আঞ্চলিক সড়ক ও মহাসড়কে তিনচাকার যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাস্তবে সেই নিষেধাজ্ঞার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের প্রায় ৪৫ কিলোমিটার অংশে। এখানে অবাধে চলাচল করছে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্র ও নসিমনের মতো ঝুঁকিপূর্ণ যানবাহন।
সড়ক পরিবহন আইনে মহাসড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার এবং আঞ্চলিক সড়কে ৪০ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা থাকলেও তা মানছেন না অধিকাংশ চালক। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে যান চলাচল করায় প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে অকালে ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ।
সাম্প্রতিক দুর্ঘটনার পরিসংখ্যান আরও উদ্বেগজনক। গত ১৮ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ নারীসহ সাতজন নিহত হন। এর এক সপ্তাহ আগে ১৩ জানুয়ারি তাঁতিবাড়ি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই নারীসহ ভ্যানের তিন যাত্রী নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
একটির পর একটি দুর্ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুয়াকাটা থেকে রাজধানী ঢাকার মালিবাগগামী যাত্রী সুব্রত দেবনাথ বলেন, “ঢাকা–বরিশাল মহাসড়ক দুই লেন থেকে ছয় লেনে উন্নীত করা দীর্ঘদিনের দাবি। এটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে। তা না হলে প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাতেই থাকবে।”
পটুয়াখালীর নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম খান বলেন, “পদ্মাসেতু চালুর পর ঢাকা–বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ ও দুর্ঘটনা দুটোই বেড়েছে। এখন যাতায়াত করতেই ভয় লাগে। প্রশাসনের উচিত আরও কঠোর ব্যবস্থা নেওয়া।”
পরিবহন চালকরাও দুর্ঘটনার জন্য ছোট ও অবৈধ যানবাহনকে দায়ী করছেন। পরিবহন চালক গিয়াস উদ্দিন জমাদ্দার বলেন, “মহাসড়কে ইজিবাইক, মাহিন্দ্র আর নসিমন চলাচলই দুর্ঘটনার বড় কারণ। এগুলো বন্ধ করা গেলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।”
মিজান পরিবহনের চালক মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা বেশিরভাগ চালকই নিয়ম মেনে গাড়ি চালাই। কিন্তু নতুন ও অনভিজ্ঞ চালক এবং তিনচাকার যানবাহনের কারণেই বেশি দুর্ঘটনা ঘটে।”
এ বিষয়ে মাদারীপুর অঞ্চলের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, মহাসড়কে দুর্ঘটনা রোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যাত্রী ও চালকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জরিমানাসহ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
তবে স্থানীয়দের দাবি, নিয়মিত অভিযানের পাশাপাশি স্থায়ী সমাধান না এলে ঢাকা–বরিশাল মহাসড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়বে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/