১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫২
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঝালকাঠিতে এশার নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ Time View

ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতের দিকে উপজেলার কুমারখালি বাজার মসজিদে এ ঘটনা ঘটে। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আবুল হোসেন তালুকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সারাদিন আবুল হোসেন তালুকদার ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় বাড়িতে মাগরিবের নামাজ আদায় শেষে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে তিনি কুমারখালি বাজারে যান। পরে এশার নামাজ পড়তে কুমারখালি বাজার মসজিদে প্রবেশ করেন। নামাজের এক পর্যায়ে সেজদায় যাওয়ার পর তিনি আর উঠতে পারেননি।
নামাজ শেষে মুসল্লিরা তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তারা বুঝতে পারেন তিনি মৃত্যুবরণ করেছেন।
নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন,
“আল্লাহ যেভাবে তাকে ডেকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়া থেকে বিদায় হয়েছে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন তালুকদার ছিলেন একজন সৎ, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন