১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১১
শিরোনাম :
বরিশালে মাদকবিরোধী উঠোন বৈঠকে হামলা, তিনজন আটক ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল কাউনিয়া থানা পুলিশ বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বরিশালের মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ খুলনা-বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা বরিশালে ফার্মেসিতে অভিযান, নিষিদ্ধ ইনজেকশনসহ ব্যবসায়ী গ্রেপ্তার শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয় বরিশালের লাইভ: আজকের সবশেষ খবর – সরাসরি সম্প্রচার (Barishal Live TV) বরিশালে খেলনার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১ হামে আরও এক শিশুর মৃত্যু, বরিশাল বিভাগে মৃতের সংখ্যা ৪৭ বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

এক দিনেই পাল্টে গেল রাজনীতির হিসাবনিকাশ - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ Time View
🔥 Breaking: এক দিনেই পাল্টে গেল রাজনীতির হিসাবনিকাশ - বরিশাল সংবাদ

বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

এক দিনেই পাল্টে গেল বাংলাদেশের রাজনীতির সব হিসাবনিকাশ। ২৫ ডিসেম্বরের আগে আলোচনা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন কি না। ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনমনে প্রশ্ন ছিল-ভোট হবে কি না? মব সন্ত্রাস বন্ধ হবে কি না? আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে কি না? দেশবাসীর কাছে সব প্রশ্নের উত্তর এখন স্পষ্ট। ১৭ বছর পর দেশে ফিরে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তাঁর বক্তৃতা রাজনীতির সব হিসাবনিকাশ পাল্টে দিয়েছে। আগামী নির্বাচন নিয়ে দেশবাসী ইতিবাচক চিন্তা করতে শুরু করেছে। বর্তমান বাস্তবতায় নির্বাচন বানচালের আর কোনো ষড়যন্ত্র কাজ হবে না। শুধু দেশের মানুষ ও রাজনৈতিক দল নয়, বিদেশি গণমাধ্যম তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছে। এ ছাড়া এত দিন নির্বাচন নিয়ে জোটগত যে হিসাবনিকাশ ছিল, তা-ও গোলমেলে হয়ে যাচ্ছে। সব মিলিয়ে পাল্টে গেছে রাজনীতির হিসাব।

সংশ্লিষ্টরা বলছেন, ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত ‘ওয়ান ইলেভেন’ সরকারের সময় কারামুক্ত হয়ে দেশ ছাড়েন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দিলেও ছিল নানান জল্পনাকল্পনা। ছিল চায়ের টেবিলে আলোচনা, টেলিভিশনের টক শোতে বিতর্ক। বুধবার মধ্যরাতে তিনি লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার পর সব জল্পনার অবসান ঘটে। ১৭ বছর পর তিনি যখন দেশে ফেরেন, তখনো দেশের ক্ষমতায় একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। ভোট দেওয়ার, গণতন্ত্রে ফেরার আশা নিয়ে নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের মানুষ। বৃহস্পতিবার দুপুরে যখন তিনি ঢাকার মাটিতে পা রাখেন, বাংলাদেশ অনেকটাই বদলে যায়। তারেক রহমান দেশে ফেরায় নেতা-কর্মীদের উচ্ছ্বাসের শেষ নেই। ভোটের আগে বিরাট জমায়েত ঘটিয়ে নজিরবিহীন সংবর্ধনার মাধ্যমে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া গতকাল ১৯ বছর পর রাজধানীর শেরেবাংলানগরে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তারেক রহমান। সেখানেও নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। এসব উপস্থিতি নির্বাচন ঘিরে দেশবাসীকে বিশেষ বার্তা দিচ্ছে। মাজার প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে কিছুক্ষণ নীরবে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়লে তাঁর চোখে জল দেখা যায়।

দেশবাসী মনে করছেন, নির্বাচন নিয়ে যে সংশয় ছিল তা এখন কেটে গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো ষড়যন্ত্রই বানচাল করতে পারবে না। ক্ষমতা দখলের জন্য বিশেষ মহলের উচ্ছ্বাসে ভাটা বাড়ছে।

বাংলাদেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে গতকালের প্রধান খবর ছিল তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন। আলজাজিরাসহ বেশ কয়েকটি গণামাধ্যমে তাঁকে আগামীর প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়। রয়টার্স তাদের প্রতিবেদনে শিরোনাম করেছিল ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’। সংবাদ সংস্থাটি বলছে, তারেক রহমানের এ ফেরা তাঁর সমর্থকদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তিনি এখন প্রধানমন্ত্রী পদের প্রধানতম প্রতিদ্বন্দ্বী। ফরাসি বার্তা সংস্থা এএফপির শিরোনাম ছিল ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন’। সংস্থাটি উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই উত্তরসূরি বিপুল জনসমর্থন আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দেশে ফিরেছেন, যা আগামী নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাঁকে সরাসরি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে শিরোনাম করে বলেছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। বিবিসি বলেছে, ২০০৮ সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমানই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রনায়ক।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এ ফেরা কেবল একটি সাধারণ স্বদেশ প্রত্যাবর্তন নয়, বরং এটি বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতন্ত্রে ফেরার একটি বড় ধাপ। বিশ্বের অধিকাংশ শক্তিশালী গণমাধ্যম মনে করছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পথে অনেকটা এগিয়ে গেল। ১৭ বছরের মামলা, হামলা আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তাঁর এই রাজসিক প্রত্যাবর্তনকে ‘পরিবর্তনের প্রতীক’ হিসেবে দেখছে বিশ্ব সম্প্রদায়। বৃহস্পতিবার সংবর্ধনা মঞ্চে তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্যে নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে প্রশংসায় ভাসছেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তাঁরা বলেছেন, ‘তারেক রহমানের আগমন দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও সুসংহত করবে। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।

এদিকে নির্বাচন ঘিরে প্রায় ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই মনোনয়ন না পাওয়া নেতাদের সঙ্গে কথা বলে সারা দেশে নেতা-কর্মীদের মাঠে নামাবেন। অন্যদিকে নির্বাচনের শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ইসলামী আটদলীয় জোটের। জামায়াত, ইসলামী আন্দোলনসহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি-এমনটাই বলছেন আট দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও দু-এক দিন।

মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন পর্যন্ত সমঝোতা না হলে প্রত্যাহারের আগেই দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে বলে জানান নেতারা। সব মিলিয়ে পাল্টে গেছে নির্বাচনি হিসাবনিকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব রাখবে।’ তিনি বলেন, ‘দেশে না থাকার কারণে তিনি যে স্বপ্নগুলো দেখেছেন, প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেসব স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। বিএনপিকে কেন্দ্র করে আরও বেশি ঐক্যবদ্ধ হবে মানুষ।’ প্রত্যাশিত বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, দেশবাসী ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

এক দিনেই পাল্টে গেল বাংলাদেশের রাজনীতির সব হিসাবনিকাশ। ২৫ ডিসেম্বরের আগে আলোচনা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন কি না। ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনমনে প্রশ্ন ছিল-ভোট হবে কি না? মব সন্ত্রাস বন্ধ হবে কি না?

PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
📢 আপনার মতামত জানান:

এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।

Related News

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন