১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩২
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতাকে বহিষ্কার - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাসায় পতিতাদের আশ্রয় দেওয়া এবং এ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আ. হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২১ ডিসেম্বর কুয়াকাটা জামায়াতের বিশেষ (রুকন) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মো. শহীদুল ইসলাম। তিনি জানান, বৈঠকে কুয়াকাটা পৌর জামায়াত ও কলাপাড়া উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় রুকনরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্ত নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিশেষ রুকন বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বিষয়টি জামায়াতে ইসলামীর নীতিমালা ও আদর্শের পরিপন্থি। সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শ রক্ষার স্বার্থে সর্বসম্মতিক্রমে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম মন্নান, লতাচাপলী ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মুসুল্লি, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন মৃধা, যুব জামায়াতের সভাপতি হেমায়েত উদ্দিন সিকদার এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন ফরাজি।
এ সময় সাবেক পৌর আমির মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম মন্নান বলেন,
“জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠনের আদর্শ ও নৈতিকতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। কোনো নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে দলীয়ভাবে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।”
কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন,
“অভিযোগের ভিত্তিতে বিশেষ রুকন বৈঠক ডেকে কুয়াকাটা পৌর ৫ নম্বর ওয়ার্ড সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামী করতে হলে সংগঠনের নিয়ম-কানুন ও নীতিমালা অবশ্যই মেনে চলতে হয়।”
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের আদর্শ ও নৈতিকতার পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থান গ্রহণ করবে।
অন্যদিকে অভিযুক্ত মো. আ. হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাসায় ছয়টি পরিবার ভাড়ায় বসবাস করে। এর মধ্যে একটি বাসায় মা-মেয়ে পরিচয়ে চার নারী প্রায় দুই মাস আগে ভাড়া নেন। তারা কোথায় কী কাজ করেন, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না।
তিনি দাবি করেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন