নিজেস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২ মে) রাত ১১টা ৪০ মিনিটের দিকে বরিশাল-এর বিসিক রোড সংলগ্ন বেগের বাড়ি গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানা পুলিশ-এর এসআই মো. রাশিক মুরাদ অভির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় মোহাম্মদ দেলোয়ার সরদার (৪৫)-এর বাসায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক দেলোয়ার সরদারের বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা গ্রামে বলে জানা গেছে। বর্তমানে তিনি নগরীর বিসিক রোড এলাকার বেগের বাড়ি গলিতে বসবাস করতেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জিত চন্দ্র নাগ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়া মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad