ঝালকাঠিতে নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার - বরিশাল সংবাদ
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
৩৩৪
Time View
বরিশালে নৌকা থেকে যুবকের লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।