ঢাকা 9:30 am, Friday, 18 September 2026
[gtranslate]

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ঝালকাঠিতে জামিন নিয়ে আদালতকক্ষ থেকে বের হওয়ার সময় আসামিকে ছুরিকাঘাত - বরিশাল সংবাদ

  • Reporter Name
  • Update Time : 04:11:07 am, Friday, 12 September 2025
  • 815 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ঝালকাঠিতে একটি মামলায় জামিন নিয়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক আসামিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম মো. জসিম মাঝি (২৫)। তাঁর বাড়ি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মিরাজ মাঝি বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামালা করেছেন। পুলিশ এ মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের ফক্কর মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগে তাঁর স্ত্রী হালিমা বেগম নলছিটি থানায় মামলা করেন। ওই মামলায় আজ আদালতে ছুরিকাঘাতে আহত ভুক্তভোগী মো. জসিম মাঝি, তাঁর তিন ভাই, বাবা ও চাচাকে আসামি করা হয়। মামলায় জামিন নিয়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় বাদীপক্ষ জসিম মাঝিকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে। এতে তাঁর নাকে গুরুতর জখম হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনস্থল থেকে চারজনকে আটক করেন।

এ ঘটনায় গ্রেপ্তার জহুরুল ইসলাম (২৩), রফিকুল ইসলাম (২৫), পপি আক্তার (২৭) ও মনি আক্তার (৩৫) আপন ভাইবোন। তাঁরা সবাই ভুক্তভোগী জসিম মাঝি ও তাঁর পরিবারের বিরুদ্ধে করা মামলার বাদী হালিমা বেগমের সন্তান।

মামলার বাদী মিরাজ মাঝি বলেন, ‘জামিন নিতে এসে আমার ভাই ছুরিকাঘাতের শিকার হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অপর মামলার বাদী হালিমা বেগম বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে ওই পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। তাদের সঙ্গে আমাদের আদালতে একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আমার সন্তানেরা জড়িত নয়। তারা পরিকল্পিতভাবে এ ঘটনা সাজিয়েছে।’

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান বলেন, আদালতপাড়ায় এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যাঁরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

ঝালকাঠি আদালত পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভবিষ্যতে আদালতের নিরাপত্তা আরও বাড়ানো হবে।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

বরিশাল সংবাদ নিউজ ডেস্ক

বরিশাল সংবাদ একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য হচ্ছে বরিশালসহ বাংলাদেশের প্রতিটি জেলার সাম্প্রতিক খবর, বিশ্লেষণ, প্রতিবেদন ও নাগরিক জীবনের ঘটনাবলি পাঠকের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দল স্থানীয় সাংবাদিকতা, অনুসন্ধানী রিপোর্টিং এবং ডিজিটাল নিউজ ইনোভেশনে বিশ্বাসী। প্রতিষ্ঠাতা ও সম্পাদক রুপন কর অজিত — যিনি বরিশালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে কাজ করছেন। Barisal Sangbad is a trusted and independent online news platform from Barishal, Bangladesh. We deliver authentic, real-time, and community-centered news covering local developments, national issues, and special reports. Founded and edited by Rupan Kar Ajit, Barisal Sangbad aims to uphold responsible journalism and represent the true voice of Barishal. 📍 Location: Barishal, Bangladesh 📧 Email: dailybarishalsangbad@gmail.com 📞 Mobile: +8801742-280498 🌐 Website: https://barisalsangbad.com
জজনপ্রিয়

ঝালকাঠিতে জামিন নিয়ে আদালতকক্ষ থেকে বের হওয়ার সময় আসামিকে ছুরিকাঘাত - বরিশাল সংবাদ

Update Time : 04:11:07 am, Friday, 12 September 2025