বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ১০ পিস জি-মরফিন ইনজেকশনসহ এম এম শরিফুল আলম তুহিন (৪৫) নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় অভিযায় চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত এম এম শরিফুল আলম তুহিন বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের কাজীপাড়া জিয়া সড়কের প্রথম গলির বাসিন্দা মৃত শাহ আলম মোল্লার পুত্র।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বগুড়া রোডের কাজীপাড়া জিয়া সড়কের প্রথম গলিতে এম এম শরিফুল আলম তুহিনের বাসার সামনে অভিযান চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস জি-মরফিন ইনজেকশন পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।