বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের আটক করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তেতে বরিশাল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর বাসস্ট্যান্ড ঢাকা থেকে আগত গ্রামীণ নামীয় একটি বাসের সন্দেহভাজন দুজন যাত্রী কে তল্লাশি চালিয়ে ৩কেজি মাদকসহ তাদের গ্রেফতারকৃতর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাগেরহাট জেলার দক্ষিণ হলদিবুনিয়ার জাহাঙ্গীর শেখ পুত্র মোঃ সজীব শেখ (৩৫) ও দক্ষিণ সদর কুমিল্লা গালিয়ারা ইউনিয়নের মৃত আনিসুল ইসলামের পুত্র মোহাম্মদ বেলাল হোসেন (৪০)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।