শনিবার (১ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে হামলা চালাতে পারে—এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এই সতর্কতা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ডিউটির সময় কিংবা ডিউটি শেষে পার্কিং অবস্থায় থাকা কোনো পুলিশি যানবাহনের নিরাপত্তায় যেন কোনো ধরনের শিথিলতা না থাকে। প্রয়োজনে যানবাহন সাময়িকভাবে থামাতে হলে অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং তা সার্বক্ষণিক পুলিশ সদস্যদের নজরদারিতে রাখতে হবে।
এছাড়া চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো অবস্থাতেই সরকারি পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। অর্থাৎ, আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর আরও নির্দেশ দিয়েছে, ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তাও জোরদার করতে হবে। এসব স্থানে নিয়মিত টহল, নিবিড় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
https://slotbet.online/