ঢাকা 10:31 am, Friday, 18 September 2026
[gtranslate]

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১০

  • Reporter Name
  • Update Time : 02:35:40 am, Saturday, 25 July 2026
  • 129 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

ঢাকা-বরিশালবরিশাল-পটুয়াখালী মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ও ভোরে উজিরপুর ও বাকেরগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পসংলগ্ন স্থানে ঢাকাগামী রাতুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চলাচলকারী একটি রিকশার ওপর উঠে গেলে রিকশাচালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মোশারফ হোসেন উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা।

এ দুর্ঘটনায় বাস ও রিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, শুক্রবার ভোরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ভাঙ্গা পোল এলাকায় চট্টগ্রাম থেকে পটুয়াখালীগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে ট্রাকের ভেতর থেকে হেলপারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হেলপার মো. হামিদ মণ্ডল (২০) ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর এলাকার বাসিন্দা। আহত চালক আরিফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর এতিমখানা মোড় এলাকার বাসিন্দা।

লেবুখালী হাইওয়ে পুলিশের এসআই মো. শাহাদাৎ হোসেন বলেন, “নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত চালক চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

বরিশাল সংবাদ নিউজ ডেস্ক

বরিশাল সংবাদ একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য হচ্ছে বরিশালসহ বাংলাদেশের প্রতিটি জেলার সাম্প্রতিক খবর, বিশ্লেষণ, প্রতিবেদন ও নাগরিক জীবনের ঘটনাবলি পাঠকের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দল স্থানীয় সাংবাদিকতা, অনুসন্ধানী রিপোর্টিং এবং ডিজিটাল নিউজ ইনোভেশনে বিশ্বাসী। প্রতিষ্ঠাতা ও সম্পাদক রুপন কর অজিত — যিনি বরিশালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে কাজ করছেন। Barisal Sangbad is a trusted and independent online news platform from Barishal, Bangladesh. We deliver authentic, real-time, and community-centered news covering local developments, national issues, and special reports. Founded and edited by Rupan Kar Ajit, Barisal Sangbad aims to uphold responsible journalism and represent the true voice of Barishal. 📍 Location: Barishal, Bangladesh 📧 Email: dailybarishalsangbad@gmail.com 📞 Mobile: +8801742-280498 🌐 Website: https://barisalsangbad.com
জজনপ্রিয়

বরিশালের দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ১০

Update Time : 02:35:40 am, Saturday, 25 July 2026