২৩ জুলাই, ২০২৬ রাত ২:৩২
শিরোনাম :
হারানো বিজ্ঞপ্তি বরিশালে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো মসজিদের ইমাম বরিশালে মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট গাড়িভর্তি টাকা নিয়ে পালান সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বরিশালের গৌরনদীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে সাতটি শিয়াল হত্যার ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ আদালতের নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি হলেন সাংবাদিক শাহিন হাসান বরিশাল বিভাগে আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বরিশাল কাগাশুরা বাজারে ডাকাতির অভিযোগে আটক ঘটনায় কাউনিয়া থানা পুলিশ কি প্রশ্নবিদ্ধ? বরিশালে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার দেশের স্বার্থবিরোধী কোনো বিদেশি চুক্তি করা উচিত নয়: ফয়জুল করীম আর্জেন্টিনার হারে বরিশালে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন একদল যুবক দুর্যোগ এলেই আতঙ্কে দক্ষিণাঞ্চল: আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবক সংকট বরিশাল সিটি করপোরেশনকে ৫ হাজার গাছের চারা হস্তান্তর

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৫ Time View
বরিশালে মা-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকায় একটি নির্মাণাধীন বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে মা ও শিশুকন্যাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সুমন হাওলাদারের নির্মাণাধীন বসতবাড়ির ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা সুমন হাওলাদারের স্ত্রী রুমা আক্তার ও আট বছর বয়সী কন্যা সামিয়া আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে।

রুমা আক্তার জানান, তার স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে একাই বসবাস করেন। রাতে মেয়ের ডাকে ঘুম থেকে উঠে ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পান। চিৎকার করার চেষ্টা করলে এক ডাকাত তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়।

একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা সিন্দুকের চাবি নিয়ে সিন্দুকে থাকা নগদ ৭৫ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। কার্যকর পুলিশি টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

স্থানীয় সমাজসেবক সরোয়ার শরীফ ও আবদুল হাকিমের মতে, এলাকায় মাদক কারবার ও অপরাধপ্রবণতার মধ্যে সম্পর্ক রয়েছে। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও কমে আসবে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo