১৬ জুলাই, ২০২৬ রাত ৪:১৬
শিরোনাম :
বরিশালে রথযাত্রা ঘিরে নিরাপত্তায় মাঠে থাকবে মহানগর ছাত্রদল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ স্পেন বরিশালে ছাত্রলীগ নেতা প্রাঙ্গণ গ্রেপ্তার বরিশালে বাণিজ্য মেলা শেষে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মালামাল আটকে রাখার অভিযোগ বরিশালের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল বরিশালে অবৈধ বালু উত্তোলন: ৪ জন আটক, জরিমানা ১ লাখ টাকা বরিশালের ত্রিশ গোডাউনে নৌকা-ট্রলার থেকে চাঁদাবাজি, মামলা করার নির্দেশ আদালতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের আন্দোলন ওমহাসড়কে অবরোধ বরিশালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে ব্যবসায়ীকে মানহানির অভিযোগ বরিশালে প্রবেশপত্রে ভুল, এইচএসসি পরীক্ষায় বসতে পারলেন না শিক্ষার্থী বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে ইটের টুকরো, তদন্তে নেমেছে পুলিশ বরিশালে মোবাইল সেলস সেন্টার দোকানে নতুন ফোনের নামে ব্যবহৃত মোবাইল বিক্রির অভিযোগ বরিশালে ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ‘তুমি কে আমি কে ফার্মের মুরগি-ফার্মের মুরগি’- বরিশালে শিক্ষার্থীরা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের আন্দোলন ওমহাসড়কে অবরোধ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩০ Time View
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের আন্দোলন ওমহাসড়কে অবরোধ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন বরিশালের বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ১০ মিনিট অবরোধ করলে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত বিরূপ মন্তব্যে তারা ক্ষুব্ধ। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান আন্দোলনকারীরা।

দুপুরের পর নগরীর বিভিন্ন কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীরা নথুল্লাবাদ এলাকায় শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন। পরে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়।

বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে পুনরায় শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অবস্থানের কারণে শিক্ষা বোর্ড এলাকায় প্রবেশে সাময়িক বিঘ্ন ঘটে।

পরে শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে বর্তমানে বরিশাল-ঢাকাসহ বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo