১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২১
শিরোনাম :
ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল কাউনিয়া থানা পুলিশ বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বরিশালের মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ খুলনা-বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা বরিশালে ফার্মেসিতে অভিযান, নিষিদ্ধ ইনজেকশনসহ ব্যবসায়ী গ্রেপ্তার শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয় বরিশালের লাইভ: আজকের সবশেষ খবর – সরাসরি সম্প্রচার (Barishal Live TV) বরিশালে খেলনার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১ হামে আরও এক শিশুর মৃত্যু, বরিশাল বিভাগে মৃতের সংখ্যা ৪৭ বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ফার্মেসিতে অভিযান, নিষিদ্ধ ইনজেকশনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০১ Time View
বরিশালে ফার্মেসিতে অভিযান, নিষিদ্ধ ইনজেকশনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল নগরীতে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ১২ অ্যাম্পুল নিষিদ্ধ ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর কোতোয়ালি থানাধীন বিসিসি ১৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত একটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফার্মেসির ভেতর তল্লাশি করে Nalbun-2 ইনজেকশনের ৬ অ্যাম্পুল এবং Easium ইনজেকশনের ৬ অ্যাম্পুল উদ্ধার করা হয়। এ সময় ফার্মেসি মালিক মো. মিজানুর রহমান (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমানের বাড়ি বরিশালের এয়ারপোর্ট থানার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকায়। তিনি মৃত আব্দুল খালেক মুন্সির ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, উদ্ধার হওয়া ইনজেকশনগুলো অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, নগরীতে মাদক ও নিয়ন্ত্রিত ওষুধের অবৈধ ব্যবসা বন্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন