১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৫
শিরোনাম :
বরিশালে খেলনার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১ হামে আরও এক শিশুর মৃত্যু, বরিশাল বিভাগে মৃতের সংখ্যা ৪৭ বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে খেলনার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৬ Time View
বরিশালে খেলনার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ

বরিশালের মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত এনায়েত খান (৫০) স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে কাজীরহাট থানা পুলিশ। এর আগে বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে কাজীরহাট থানার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা বাড়ির বাইরে কাজে ছিলেন। এ সুযোগে একই এলাকার আক্কেল আলী খানের ছেলে এনায়েত খান শিশুটিকে খেলনা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে পাশের একটি বাগানে নিয়ে শিশুটির ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। অসুস্থ অবস্থায় শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যান তিনি।

পরে শিশুটির মা বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে তাকে খুঁজে পান এবং স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। শিশুটির শারীরিক অবস্থা দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার পাশাপাশি পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার পুলিশ হস্তক্ষেপ করে।

এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে কাজীরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় এনায়েত খানকে একমাত্র আসামি করা হয়েছে।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, “শিশু নির্যাতনের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন