১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৮
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৯৮ Time View
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাতটার দিকে বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জজকোর্ট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, “নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। জনগণের ওপর এ ধরনের চাপ অব্যাহত থাকলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

সমাবেশে অংশ নেওয়া কয়েকজন সাধারণ মানুষও তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। চরকাউয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী রাজিব বলেন, “গ্যাস ও তেলের দাম বাড়ার প্রভাব প্রায় সব পণ্যের ওপর পড়েছে, ফলে ব্যবসায়ও নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।”

চাঁদপুরা ইউনিয়নের চা-দোকানি মনীর তালুকদার বলেন, “ব্যয় বাড়লেও আয় বাড়ছে না। এতে ছোট ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।”

জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, তারিকুল ইসলাম এবং মহানগর শিবিরের সভাপতি হাসান নাঈম।

এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। তিনি বলেন, “জনস্বার্থে অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন