
বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা গ্রাম থেকে সুরাইয়া আক্তার (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুরাইয়া আক্তার স্থানীয় হালিম ফকিরের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২ জুন সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
সুরাইয়ার পরিবারের সদস্যরা জানান, মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। দ্রুত তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

Reporter Name 

















