১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৬
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বন্ধুর বাড়িতে সিঁদ কেটে চুরি, তিন বন্ধুর ঠাঁই কারাগারে

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৬৪ Time View
বরিশালে বন্ধুর বাড়িতে সিঁদ কেটে চুরি, তিন বন্ধুর ঠাঁই কারাগারে

বরিশালের মুলাদী উপজেলা-তে এক বন্ধুর বাড়িতে সিঁদ কেটে চুরির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (৩১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খন্দকার মো. সোহেল রানা।
এর আগে একইদিন সকালে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন তেরচর গ্রামের পিন্টু মাঝির ছেলে অলিউল্লাহ মাঝি (২১), পারভীন আক্তারের ছেলে ইয়ামিন (২৪) এবং চরডিক্রী ৭ নম্বর ওয়ার্ডের আলমগীর সিকদারের ছেলে নয়ন সিকদার (২৫)।
মামলার সূত্রে জানা গেছে, তেরচর পাইতিখোলা এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে ফাহাদ হাওলাদারের সঙ্গে অভিযুক্ত তিনজনের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। অভিযোগ রয়েছে, শনিবার দিবাগত রাতে নয়ন, ইয়ামিন ও অলিউল্লাহ ফাহাদের বাড়িতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে তিনটি মোবাইল ফোন, স্বর্ণ ও রূপার অলংকার এবং নগদ ২০ হাজার টাকা চুরি করে।
রোববার সকালে ঘরের সিঁদ কাটা ও মালপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন ফাহাদ। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ফাহাদের তিন বন্ধুকে একসঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরির বিষয়টি স্বীকার করে বলে জানা যায়।
তল্লাশির সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন, একটি রূপার চেইন, একটি আংটি এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের থানায় হস্তান্তর করেন।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন,
“সিঁদ কেটে চুরির ঘটনায় মামলা হয়েছে এবং বাদীর তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকার ও অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা চলছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন