২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৩
শিরোনাম :
বরিশালে আবাসিক হোটেলে যুবদলের সভাপতির সঙ্গে সিনিয়র সহ-সভাপতির স্ত্রী, অতঃপর বরিশালে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১ বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৪৭ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই সহ-সভাপতি বহিষ্কার বরিশালে জজকোর্টের পেশকার মো. মাসুমের জানাজা অনুষ্ঠিত বরিশালে গত ২৪ ঘণ্টায় বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২১ বরিশালে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে আবাসিক হোটেলে যুবদলের সভাপতির সঙ্গে সিনিয়র সহ-সভাপতির স্ত্রী, অতঃপর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩৭ Time View

বরিশালের একটি আবাসিক হোটেল থেকে নিজের স্ত্রীকে টেনে নিয়ে আসছেন এক যুবক। এসময় তিনি অভিযোগ করেন তার স্ত্রী শেওলা বেগম যুবদলের এক নেতার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের উদ্দেশে গোপনে ওই হোটেলে অবস্থান করেন।

বুধবার (২০ মে) দুপুরে বরিশাল শহরের একটি আবাসিক হোটেলের সামনের রাস্তায় নিজ স্ত্রীকে হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা যায়। এমনই এক ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগকারী মো. সবুজ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি। আটক নারী তারই স্ত্রী শেওলা বেগম। এদিকে অভিযুক্ত ওই নেতা একই ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আওলাদ ফরাজি বলে দাবি করেন সবুজ।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেওলা বেগমের স্বামী মো. সবুজ বরিশাল নগরীর হক আবাসিক হোটেলে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি স্থানীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্বামী মো. সবুজের দাবি, গত ছয় মাস ধরে তার স্ত্রীর সঙ্গে কয়েকজন পুরুষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি অভিযোগ করেন, তার স্ত্রীর মোবাইল ফোনে চারজন পুরুষের সঙ্গে মোট প্রায় ৮ লাখ সেকেন্ড কথা বলার তথ্য পাওয়া গেছে। এছাড়া তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সভাপতি আওলাদ ফরাজি বিভিন্ন সময় ওই হোটেলে অবস্থান করতেন এবং বিষয়টি তিনি আগে থেকেই সন্দেহ করতেন।

জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তারা ভোলা থেকে স্পিডবোটযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হন।
বোরহানউদ্দিন পৌর যুবদলের সভাপতি মো. হেলাল মুন্সি ও সাধারণ সম্পাদক জাফর মৃধা বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে দলগুলোর আরও কঠোর নজরদারি প্রয়োজন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo