১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০০
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০৪ Time View

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কাউনিয়া থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধু (২৬)-কে গ্রেফতার করেছে। একই সাথে আসামির দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ১৫ মে রাত ৩টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় জসিম সিকদার বাবু নামক এক মাছ ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

সংবাদ প্রাপ্তির সাথে সাথেই কাউনিয়া থানা পুলিশ পলাশপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঐ দিন রাতেই মামলার ২নং আসামি সিয়াম ও ৩নং আসামি শহীদকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক ও পূর্ব শত্রুতার জেরে আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল উক্ত হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর থেকে মূল হত্যাকারী মোঃ হৃদয় সরদার সহ অন্যান্য আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আশিক সাঈদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান অব্যাহত রাখে ।

এরই ধারাবাহিকতায় গত ১৮ মে বিকাল ০৩টায়  কোতোয়ালী মডেল থানাধীন টিয়াখালী আনছার উদ্দীন মল্লিক কলেজ এলাকা থেকে ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেফতার করা হয়।

এসময় নিবিড় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৯ মে রাতে ৪নং আসামি সাজ্জাদের বসতঘরের সামনে পরিত্যক্ত স্থান থেকে একটি পুরাতন নেভি ব্লু রঙের জিন্স প্যান্টে মোড়ানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১ (এক) টি রামদা ও ০২ (দুই) টি বগি দা উদ্ধার করা হয়।

উক্ত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন